En
বেটা ভার্সন

সর্বশেষ

জাতীয়

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত।

বিশেষ প্রতিবেদন ||

০৯ নভেম্বর ২০২৫, ০৪:৩৪ অপরাহ্ন

News image
৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লৌহজং ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে রবিবার সকাল ৯ টায় লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা থেকে শুরু হয়ে বালিগাও হয়ে টঙ্গীবাড়ি এসে শেষ হয়। র‍্যালী শেষে টঙ্গীবাড়ী উপজেলা শিশুপার্কে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক, সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও মুন্সীগঞ্জ ২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মিজানুর রহমান সিনহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ডাঃ জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সহ সভাপতি আকতার মোল্লা,লৌহজং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অপু চাকলাদার, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পাপিয়া ইসলাম, টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কামারখাড়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর মাদবর, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মামুন মোল্লা, সাবেক ছাত্রদল নেতা জনি মল্লিক সহ জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীবৃন্দ।
/
News image
শেয়ার করুন


somoybanglar is one of the most popular Bangla online news portals in Bangladesh. We deliver reliable, timely, and in-depth coverage of current affairs, national and international news, special reports, and trending events. With a commitment to accuracy and neutrality, somoybanglar aims to keep readers informed with credible journalism and insightful analysis around the clock.

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত 2026

Developed by SoftStation71