বিজ্ঞাপন
AD
161×600
স্লাইড 1 / 3
ধর্ম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫, ১১:১০ পূর্বাহ্ন
খাগড়াছড়িতে বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদের তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত
বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষের সদর উপজেলা শাখার জমকালো আয়োজনের মধ্য দিয়ে তৃতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় শহরের পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বর ঘুরে পুনরায় টাউন হলে গিয়ে শেষ হয়। পরে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের আনুষ্ঠানিক সুচনার মধ্যদিয়ে টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা শাখার আহ্বায়ক ম্রাচাই মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ম্রাসাথোয়াই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য কংজ প্রু মারমা, সদস্য সাথোয়াই প্রু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ানসহ বিশিষ্ট ব্যক্তিরা।বক্তারা সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির পাশাপাশি নারী নেতৃত্বের বিকাশ ও অধিকার প্রতিষ্ঠায় মারমা মহিলা ঐক্য পরিষদের ভূমিকা আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন।
জীতেন বড়ুয়া/ খাগড়াছড়ি প্রতিনিধি॥
বিজ্ঞাপন
ADVERTISEMENT
331 × 238 px
স্লাইড 1 / 3
অক্টোবর ২০২৬
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র
শনি
রবি
পাহাড়ের সন্তান হোসাইনের সাফল্য,এবার হংকংয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব
পয়শা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন-মো. আবুল কাশেম খাঁন
পীরগঞ্জের ভোমরাদহ গ্রামের মৎস্য চাষীর শত্রুতায় বিষ প্রয়োগে মৎস্য নিধন
মৌলভীবাজারে বাড়ছে হাম ও ডেঙ্গুর দাপট:৯ মাসে ১৫ শিশুর মৃ/ত্যু
দুই মাসব্যাপী বই পড়া উৎসবের সমাপ্তি,পুরস্কার পেলেন শিক্ষার্থীরা
জগন্নাথপুরে ই/য়া/বা ও ছিনতাই আতঙ্ক, প্রতিরোধে একজোট এলাকাবাসী
চাকরির আশ্বাসে ৮ লাখ টাকা নেওয়ার অভিযোগ যুবদল সভাপতির বিরুদ্ধে
শিবপুরে ১৯৮ বোতল ফে/নসিডিল সহ প্রাইভেট কার জব্দ গ্রে/ফতা/র ১