ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? আমরা যেখানে যাই, সেখানে চুরি করি ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ জানুয়ারি ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না? আমরা যেখানে যাই, সেখানে চুরি করি ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
আমরা কি পৃথিবীর বুকে একটা মাথা উচু করে দাঁড়াতে পারবো না। আমরা যেখানে যাই, সেখানে চুরি করি। “আমি উপদেষ্টা, আমিও চোর; আমার সচিব চোর; সরকারি কর্মকর্তারাও চোর।এই সবুজ পাসপোর্ট আমার দেশে পতাকায় থাকলেও, পৃথিবীতে এর কোনো দাম নেই- বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ড. আ. ফ. ম. খালিদ হোসেন।তিনি আরো বলেন গণভোটের হ্যাঁ ভোটের সাথে বিসমিল্লাহ থাকা না থাকার কোন সম্পর্ক নেই। সংবিধানের উপরে বিসমিল্লাহ লেখা আছে, থাকবে।তিনি বলেন, গণভোটে হ্যাঁ ভোট দিলে ইসলাম থাকবে না, আল্লাহ থাকবে না এই সমস্ত মিথ্যা প্রচারণা মাত্র।
বিগত সময়ে নির্বাচন নয়। আসন্ন ২০২৬ সালে ১২ ফেব্রুয়ারী অনুষ্টিত নির্বাচন একটি গ্রহনযোগ্য নির্বাচন হবে। হ্যাঁ ভোট দিলে জুলাই সনদ বাস্তবায়ন হবে। আর জুলাই সনদের বাস্তবায়ন হলে অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক তৌহিদজ্জামান পাভেল এর সভাপতিত্বে ও জসিম উদ্দিন এর সঞ্চালনায় সোমবার বিকেলে শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণভোটের কার্যক্রম বিষয়ে জনসচেতনতা শীর্ষক এক মতবিনিময় সভা ও ইমাম সম্মেলনে তিনি এসব কথা বলেন।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার বিল্লাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ, নির্বাচন কর্মকর্তা দীপক কুমার রায়, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক ফারুক আলম সহ প্রশাসনের কর্মকর্তারা।অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম, স্কুলের শিক্ষক সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
জেলার খবর