ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
বিশেষ প্রতিবেদন || Special Report
১৯ জানুয়ারি ২০২৬, ০৯:২১ অপরাহ্ন
ফুলবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক জনবানী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালন
মো নাজমুল হাসান | কুড়িগ্রাম প্রতিনিধি |
বর্ণাঢ্য আয়োজনে বাংলাদেশের স্বনামধন্য দৈনিক পত্রিকা জনবানীর প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১৯ জানুয়ারি সন্ধ্যা সাতটায় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে জনবানী ৩৪ বছর পূর্তি ও ৩৫ বছর পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
ফুলবাড়ী প্রতিনিধি নাজমুল হাসানের সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি সামছুজ্জামান হাসু, ফুলবাড়ী থানার সেকেন্ড অফিসার শাহ আলম, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি এইচ এম বাবুল, সাব ইন্সপেক্টর আব্দুল্লাহ, ভোরের ডাক এর প্রতিনিধি জাকারিয়া মিয়া, আলোকিত সকাল এর প্রতিনিধি হারুন আর রশিদ, এশিয়ান টিভির প্রতিনিধি জাহাঙ্গীর আলম, চ্যানেল এস এর প্রতিনিধি মোস্তাফিজার রহমান সহ রাজনৈতিক ব্যক্তিত্য, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ সময় বক্তারা,দৈনিক জনবানী পত্রিকার কাছে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনসহ তার উত্তরোত্তর সফলতা কামনা করেন।
জেলার খবর