ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
বিশেষ প্রতিবেদন || Special Report
২১ জানুয়ারি ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শহীদ জিয়ার ৯০তম জন্মবার্ষিকী ও বেগম জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র প্রতিষ্ঠাতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে জামালপুরে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। একইসাথে এই মাহফিলে বিএনপির সদ্য প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা দোয়া করা হয়।সোমবার (১৯ জানুয়ারি) জামালপুর শহর শাখার ১১নং ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা যুবদলের সদস্য সচিব মোঃ সোহেল রানা খান। ১১নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ হাবিবুর রহমান রতন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইকরামুল হোসেন মানিক এবং ট্রাক-ট্যাংক-লরি মালিক সমিতির সহ-সভাপতি মোঃ শামীম হোসেন মঙ্গল।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবনের ওপর আলোকপাত করে বলেন, "তিনি ছিলেন স্বনির্ভর বাংলাদেশের রূপকার। দেশ যখন একদলীয় শাসনের যাঁতাকলে পিষ্ট ছিল, তখন তিনি বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন।" বক্তারা সদ্য প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র রক্ষার আন্দোলনে তাঁর ত্যাগের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন।অনুষ্ঠানের মাঝে আরও বক্তা হিসাবে ছিলেন জেলা যুবদলের সদস্য মোঃ জাকির হোসেন জনি, মোঃ ইমরান কায়সার, মোঃ মেহেদী হাসান ইলি, সাদ্দাদ হোসেন সাইদুর, এবং শুকুর আহাম্মেদ।অনুষ্ঠানটি সঞ্চালনায় জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিবুল ইসলাম রাকিব।উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা যুব দলের সদস্য মোঃ আমিনুল ইসলাম শাওন,সাবেক জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আহসান হাবীব সুমন। যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাদিউল ইসলাম রাব্বি, মোঃ সবজি হোসেন ডোনা, মোঃ বিলাশ বাবু, মোঃ নুর হোসেন কালা, মোঃ মুরাদ হোসেন ও মোঃ সোলাইমান হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ। আশরাফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমীন, সাবেক জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ পপেল মাহমুদ, আশেকে মাহমুদ কলেজ ছাত্রদলের সভাপতি মোঃ সরোয়ার হোসেন, শহীদ জিয়াউর রহমান ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ হামীম মাহুত, সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল হোসেন, মোঃ সুমন মাহমুদ এবং মোঃ তুষার প্রমুখ।আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
জেলার খবর