ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে ১০ দলীয় জোট প্রার্থীর সংবাদ সম্মেলন
বিশেষ প্রতিবেদন || Special Report
২২ জানুয়ারি ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
খাগড়াছড়িতে ১০ দলীয় জোট প্রার্থীর সংবাদ সম্মেলন
জীতেন বড়ুয়া | খাগড়াছড়ি |
পাহাড়ি-বাঙালি’র সম্প্রীতির পার্বত্য এলাকা গড়ে তোলার প্রত্যয় ঘোষণা।খাগড়াছড়িতে জামায়াত-এনসিপি;র ১০ দলীয় জোটের প্রার্থী এয়াকুব আলী সংবাদ সম্মেলনে পাহাড়ি-বাঙালি’র সম্প্রীতির মাধ্যমে দুর্নীতিমুক্ত খাগড়াছড়ি গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বৃহস্পতিবার সকাল ১১ টায় জেলাশহরের দারুল আইতাম হলে ১০ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেন, পাহাড়ে তথা খাগড়াছড়ি জেলায় বহু ধর্ম-বর্ণ-ভাষা ও সংস্কৃতির মানুষ বসবাস করেন। তাই প্রত্যেক নাগরিকের সম্মান-মর্যাদা-অধিকার ও নিরাপত্তা বিধানে জোটভূক্ত দলগুলো সক্রিয় থাকবে। পার্বত্যাঞ্চলে বিদ্যমান সম্প্রদায়গত নিয়োগ বিভাজনকে অক্ষুন্ন রেখে মেধার মাধ্যমেই চাকরি নিশ্চিত করা হবে। কোনপ্রকার অনিয়মকে প্রশ্রয় দেয়া হবে না।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর জেলা জামায়াতের আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন, জাতীয় নাগরিক পাটিং (এনসিপি)-র জেলা আহ্বায়ক মো: নুর আলম, খেলাফত মজলিশের জেলা সভাপতি মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, সা: সম্পাদক আকতার হোসেন ফারুকী, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মান্নান, এনসিপির সংগঠক সাংবাদিক এস এম জাহাঙ্গীর আলম, সদর উপজেলা জামায়াতের আমীর মো: ইলিয়াস, জেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি আব্দুস সাত্তার এবং জাতীয় যুবশক্তি’র নেত্রী জাহেদা বেগম।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮নং আসনে প্রার্থীদের চুড়ান্ত তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে বুধবার। জামায়াত নেতা ও এমপি প্রার্থী এয়াকুব আলী চৌধুরী দুপুরে মাটিরাঙা উপজেলার প্রত্যন্ত আচলং এলাকায় প্রয়াত স্বজনদের কবর জেয়ারতের মাধ্যমে নির্বাচনী গণ-সংযোগে নামেন।এদিকে বিএনপির প্রার্থী আবদুল ওয়াদুদ ভূঁইয়া’র ধানের শীষ প্রতীকের সমর্থনে বিকেলে জেলাশহরের মুক্তমঞ্চে মারমা সম্প্রদায়ের একটি বর্ণিল জমায়েত শুরু হয়। সেখানে ওয়াদুদ ভূঁইয়া জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ‘সম্প্রীতির খাগড়াছড়ি’ গড়তে তাঁকে জয়ী করার উদাত্ত আহ্বান জানান।
জেলার খবর