ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীনগরের কুকুটিয়ায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নির্বাচনী জনসভা
সময় বাংলার ||
২৩ জানুয়ারি ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
শ্রীনগরের কুকুটিয়ায় শেখ মোহাম্মদ আব্দুল্লাহর নির্বাচনী জনসভা
নজরুল ইসলাম শ্রীনগর মুন্সীগঞ্জ থেকে ।
মুন্সীগঞ্জ-১-আসনের বি এন পি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ নির্বাচনী জনসভা করেছে। কুকুটিয়া ইউনিয়ন বি এন পি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে মতিউর রহমান খানের সভাপতিত্বে এবং আলমগীর হোসেন আলমের সঞ্চালনায় ২৩ জানুয়ারী বিকেলে চিশতি বাড়ি সংলগ্ন বালুর মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয় । প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ ১- আসনের বি এন পি মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, ঢাকা মহানগর দক্ষিণ বি এন পির যুগ্ম আহ্বায়ক ফরহাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরন, মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট জাকারিয়া মোল্লা, শ্রীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারণ সম্পাদক ইমদাদুল হক ইমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মদ রনি, সদস্য সচিব এমদাদুল ইসলাম রজিন ও শাকিল আরমান হুমায়ুন সহ অসংখ্য নেতা কর্মী, স্থানীয় গন্যমান্য মুরব্বিরা এবং শত শত মহিলা কর্মীগন ।
জেলার খবর