ঢাকা, সোমবার, ৯ ফাল্গুন, ১৪৩২, ২৩ ফেব্রুয়ারি ২০২৬
জামালপুর-৩ আসনে মোস্তাফিজুর রহমান বাবুল জনগণের আস্থার প্রতীক,বিজয়ের পথে ধানের শীষ
বিশেষ প্রতিবেদন || Special Report
২৫ জানুয়ারি ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
জামালপুর-৩ আসনে মোস্তাফিজুর রহমান বাবুল জনগণের আস্থার প্রতীক,বিজয়ের পথে ধানের শীষ
মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সরগরম হয়ে উঠেছে জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের রাজনীতি। তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষের মুখে এখন একটাই নাম মোঃ মোস্তাফিজুর রহমান বাবুল। দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, রাজপথের আন্দোলন আর সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকায় এই আসনে তিনি এখন জনপ্রিয়তার তুঙ্গে।কেন আলোচনায় মোস্তাফিজুর রহমান বাবুল? মেলান্দহ ও মাদারগঞ্জের প্রতিটি পাড়া-মহল্লায় মোস্তাফিজুর রহমান বাবুলের রয়েছে শক্তিশালী ভিত্তি। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের মতে- দুঃসময়ের কাণ্ডারি, দলের কঠিন সময়ে তৃণমূল নেতাকর্মীদের আগলে রেখেছেন তিনি।
গণমানুষের নেতা সাধারণ মানুষের সুখে-দুঃখে তিনি সবসময় মেলান্দহ-মাদারগঞ্জবাসীর পাশে থেকেছেন। তারুণ্যের আইকন পরিচ্ছন্ন ভাবমূর্তি ও বলিষ্ঠ নেতৃত্বের কারণে তরুণ প্রজন্মের কাছে তিনি বড় নির্ভরতার প্রতীক।তৃণমূলের প্রত্যাশা, দীর্ঘদিন ধরে এই জনপদে উন্নয়নের সুষম বণ্টন না হওয়ায় সাধারণ মানুষের মাঝে পরিবর্তনের আকাঙ্ক্ষা দেখা দিয়েছে। ভোটারদের দাবি, "আমরা এমন একজনকে চাই যিনি আমাদের অধিকারের কথা বলবেন।" আর সেই প্রত্যাশার জায়গায় একচ্ছত্রভাবে নাম উঠে আসছে মোস্তাফিজুর রহমান বাবুলের।মেলান্দহ-মাদারগঞ্জের উন্নয়ন ও মানুষের অধিকার ফিরিয়ে আনতে মোস্তাফিজুর রহমান বাবুলের বিকল্প নেই। তিনি ধানের শীষের যোগ্য দাবিদার।স্থানীয় এক তৃণমূল নেতাকর্মী সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ফেসবুক ও সোশ্যাল মিডিয়ায় ইতোমধ্যে মোস্তাফিজুর রহমান বাবুলের সমর্থনে সরব সমর্থকরা। 'সবাই মিলে এক হও, ধানের শীষে ভোট দাও' এমন স্লোগানে মুখরিত ডিজিটাল প্ল্যাটফর্ম। স্থানীয় সচেতন মহলের মতে, সুষ্ঠু নির্বাচন হলে জামালপুর-৩ আসনে বিজয়ের হাসি হাসবেন বিএনপির এই কান্ডারি।
জেলার খবর