ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
শেরপুরে শতাধীক লোকজন নিয়ে বিএনপিতে যোগদান করলেন ইউপি চেয়ারম্যান ফারুক
বিশেষ প্রতিবেদন || Special Report
২৬ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শেরপুরে শতাধীক লোকজন নিয়ে বিএনপিতে যোগদান করলেন ইউপি চেয়ারম্যান ফারুক
শেরপুর প্রতিনিধি |
শেরপুরের নকলায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেছেন নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক ফারুক। শতাধিক লোকজন নিয়ে সোমবার (২৬ জানুয়ারী) সকালে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়নপ্রাপ্ত ধানের শীষের প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরীর বাসভবনে গিয়ে যোগদেন তারা।এ সময় উপস্থিত নেতাকর্মীরা বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
যোগদান অনুষ্ঠানে বিএনপির বিভিন্ন স্তরের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রার্থী প্রকৌশলী ফাহিম চৌধুরী নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে বলেন, নকলার মানুষ পরিবর্তন চায়। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করা হবে।নকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক ফারুক জানান, আমার মরহুম বাবা মোফাজ্জাল হোসেন সরকার বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। তবে আমি কোন রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম না। গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনিছুর রহমান সোজাকে হারিয়ে আমি নির্বাচিত হই। বিএনপির আদর্শে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে দলকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে যোগদান করলাম।
জেলার খবর