ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আয়োজনে ধানের শীষের নির্বাচনী জনসভা
বিশেষ প্রতিবেদন || Special Report
২৭ জানুয়ারি ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শ্রীনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আয়োজনে ধানের শীষের নির্বাচনী জনসভা
নজরুল ইসলাম | শ্রীনগর মুন্সীগঞ্জ |
শ্রীনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের আয়োজনে ধানের শীষের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে । ২৭ জানুয়ারী মঙ্গলবার রাতে ঝুমুর সিনেমা হল চত্বরে মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ -১- আসনের বি এন পি মনোনীত ধানের শীষের পার্থী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিনিয়র সহসভাপতি আশরাফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন মৃধা জেমস, সদস্য সচিব মামুনুর রশীদ মামুন, ছাত্র দলের সভাপতি আশরাফুল ইসলাম শুভ, সাধারন সম্পাদক এমদাদুল হক ইমন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফয়সাল আহাম্মদ রনি, সদস্য সচিব ইমদাদুল ইসলাম রজিন, সোহেল মাহমুদ, কৃষক দলের সভাপতি শাহালম, শ্রমিক দলের সভাপতি শফিকুল ইসলাম মোড়ল, জাসাস সভাপতি সফিউল আলম খান আজম,সিরাজ তালুকদার, তোফায়েল আহমেদ তপন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সাগর, সাবেক জি এস সিদ্দিকুর রহমান মিলন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জাহানারা বেগম, আহসান উল্লাহ, হুমায়ুন শেখ, মহিলা নেত্রী শারমিন আক্তার, আব্দুস ছালাম মেম্বার রজ্জব প্রমুখ।
জেলার খবর