ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানির প্রতিবাদে রৌমারী থেকে বঙ্গোপসাগর ৬০০ কিমি পদযাত্রা দেওয়ানগঞ্জে টনিকে স্বাগত

বিশেষ প্রতিবেদন || Special Report

২৮ জানুয়ারি ২০২৬, ০৩:৪০ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

জলবায়ু পরিবর্তন ও জীবাশ্ম জ্বালানির প্রতিবাদে রৌমারী থেকে বঙ্গোপসাগর ৬০০ কিমি পদযাত্রা দেওয়ানগঞ্জে টনিকে স্বাগত

মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |

​জামালপুর দেওয়ানগঞ্জ “নদীতে প্রাণের কান্না: বৈশ্বিক উষ্ণতার বিরুদ্ধে দাঁড়াও”—এই শ্লোগানকে সামনে রেখে জলবায়ু পরিবর্তন, নদী রক্ষা এবং জীবাশ্ম জ্বালানি ভিত্তিক উন্নয়ন পরিকল্পনার বিরুদ্ধে এক ব্যতিক্রমী প্রতিবাদী পদযাত্রা শুরু করেছেন পরিব্রাজক মাসফিকুল হাসান টনি। কুড়িগ্রামের রৌমারী থেকে ভোলার চরফ্যাশন পর্যন্ত প্রায় ৬০০ কিলোমিটার দীর্ঘ এই ‘ক্রস-কান্ট্রি হাইকিং’ বর্তমানে জামালপুর অতিক্রম করছে।অভিযানের প্রেক্ষাপট ও যাত্রা ​গত শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৭টায় কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার সীমান্তবর্তী চর ইটালুকান্দা থেকে এই অভিযানের আনুষ্ঠানিক সূচনা হয়। ব্রহ্মপুত্র, যমুনা ও মেঘনা নদীপথ ধরে ভোলার চর কুকরি-মুকরি পর্যন্ত দীর্ঘ এই পথ পাড়ি দেবেন তিনি।পরিবেশ ও জলবায়ু বিষয়ক নাগরিক সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’ এবং ‘বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব’ যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করেছে।সংহতি প্রকাশে আন্তর্জাতিক অভিযাত্রীরা ​মাসফিকুল হাসান টনির এই সাহসী উদ্যোগে সংহতি প্রকাশ করে যুক্ত হয়েছেন এভারেস্ট জয়ী পর্বতারোহী ইকরামুল হাসান শাকিল (যিনি বাংলাদেশ, ভারত ও নেপালে ১,৩০০ কিমি হাঁটার রেকর্ডধারী) এবং সাহসী সাঁতারু শাহনাজ।

প্রকৃতি ও মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই তাঁরা এই প্রতিবাদী যাত্রায় শামিল হয়েছেন।দেওয়ানগঞ্জে উষ্ণ অভ্যর্থনা সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৩টায় অভিযাত্রী দলটি জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চিকাজানী ইউনিয়নের ফুটানী বাজার এলাকায় পৌঁছালে স্থানীয় বিভিন্ন সংগঠন ও ব্যক্তিবর্গ তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সংহতি জানান।​সংহতি জানাতে উপস্থিত ছিলেন: মোহাম্মদ এনামুল হক, সদস্য সচিব, ধরা (ধরিত্রী রক্ষায় আমরা), জামালপুর শাখা। সাংবাদিক ডা. মোঃ শফিকুল ইসলাম আজাদ খান, নির্বাহী সম্পাদক, বাংলাদেশ ট্যুরিজম নিউজ এজেন্সি। সাংবাদিক মোঃ সেলিম উদ্দিন দৈনিক স্বদেশ বিচিত্রা স্টাফ রিপোর্টার। শাহ্ আলী বাচ্চু, ব্যবস্থাপনা সম্পাদক, পল্লী কণ্ঠ প্রতিদিন। মোঃ সামিউল ইসলাম, নির্বাহী পরিচালক, মুক্ত জীবন সংস্থা। বিবি হাওয়া, স্বর্ণপদক প্রাপ্ত সংগঠক ও সভাপতি, মহিলা কৃষি সমিতি। তৌসিফ আহমেদ তন্ময়, পরিবেশবাদী শিক্ষার্থী, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।​এছাড়াও ইউথ গ্রুপের পক্ষে খাদিমুল আলম সুহাসসহ স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।মূল লক্ষ্য ও দাবি ​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বাংলাদেশের নদী ব্যবস্থা আজ চরম সংকটে। একদিকে নদী রক্ষায় কার্যকর উদ্যোগের অভাব, অন্যদিকে জলবায়ু পরিবর্তনের মূল কারক জীবাশ্ম জ্বালানি ভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে প্রাধান্য দেওয়া হচ্ছে। এই ভ্রান্ত উন্নয়ন পরিকল্পনার বিরুদ্ধে জনসচেতনতা তৈরি করাই এই পদযাত্রার মূল লক্ষ্য। ​অভিযাত্রী মাসফিকুল হাসান টনি জানান, নদী ও প্রকৃতির অস্তিত্ব রক্ষায় এই লড়াই কেবল তাঁর একার নয়, বরং দেশের প্রতিটি সচেতন নাগরিকের।

জেলার খবর

play storeapp store