ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
নির্বাচন ঘিরে লৌহজেং জমে উঠেছে প্রচারণা,মাঠে বিএনপি প্রার্থী
বিশেষ প্রতিবেদন || Special Report
৩০ জানুয়ারি ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
নির্বাচন ঘিরে লৌহজেং জমে উঠেছে প্রচারণা,মাঠে বিএনপি প্রার্থী
আবু নাসের খান | মুন্সীগঞ্জ |
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জে বিএনপি-সহ বিভিন্ন দলের প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরতে চলছে উঠান বৈঠক ও গণসংযোগ।মুন্সীগঞ্জ-২ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদের ধানের শীষের প্রচারণা ও ভোট চেয়ে উঠান বৈঠক করেন। উপজেলার কুমারভোগ ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে সর্বস্তরের জনগণ। শুক্রবার সকাল ১০টা থেকে দিনব্যাপী ধানের শীর্ষ প্রীতিকে ভোট চেয়ে গণসংযোগ ও উঠান বৈঠক করেন।
বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য এম সুভ আহমেদ, তারেক জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। এছাড়াও উপস্থিত ছিলেন লৌহজং থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. মাহাবুব আলম টিটু, কুমারভোগ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদকসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সভায় বক্তব্যে অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেন, দেশের গণতন্ত্র রক্ষা ও একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আগামী ১২ তারিখে সকলকে নির্বাচনে অংশ নিতে হবে। তিনি বলেন, টংগিবাড়ী ও লৌহজং এলাকায় পদ্মা নদীর ভাঙনে লাখো মানুষ ভিটেমাটি হারিয়েছে। নির্বাচিত হলে পদ্মা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে।তিনি আরও প্রতিশ্রুতি দেন কুমারভোগ ইউনিয়নে একটি হাই স্কুল স্থাপন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার মাঠ নির্মাণ এবং মসজিদ, মাদরাসা ও মন্দিরসহ ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করবেন।পরে তিনি উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগে অংশ নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন।
জেলার খবর