ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামের মরহুম নোমান আহমদ এর বাড়িতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
৩১ জানুয়ারি ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
গোবিন্দগঞ্জ সৈদেরগাঁও ইউনিয়নের দশঘর গ্রামের মরহুম নোমান আহমদ এর বাড়িতে ধানের শীষের পক্ষে উঠান বৈঠক অনুষ্ঠিত
ছাতক | ফজল উদ্দিন |
সুনামগঞ্জ -৫ (ছাতক দোয়ারাবাজার) আসনে বিএনপি'র এমপি প্রার্থী কলিম উদ্দিন আহমদ মিলনের পক্ষে ধানের শীষ প্রতীকের সমর্থনে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দশঘর গ্রামের মরহুম নোমান আহমদের বাড়িতে আয়োজিত এ উঠান বৈঠকে স্থানীয় ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। বৈঠকে ধানের শীষ প্রতীকের প্রার্থী কলিম উদ্দিন আহমেদ মিলনের সমর্থনে ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
গত ৩০ জানুয়ারি রাতে উঠান বৈঠকে সহ-সভাপতি আব্দুল খালিক এর সভাপতিত্বে সানোয়ার আলী ও যুবদল নেতা লোকমান আহমদ এর পরিচালনায় পবিত্র কোনআর তেলাওয়াত করেন ইমাম হোসেন।বৈঠকে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশিষ্ট মুরব্বি কমর আলী, বর্তমান মেম্বার আলমগীর কবির, আছাবুর রহমান, যুবদল নেতা ছাদিকুর রহমান, আব্দুল মুমিন, আব্দুল ওয়াদুদ, গোবিন্দগঞ্জ সৈদেরগাও ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হক, উপজেলা বিএনপি নেতা আশরাফুর রহমান এনাম, মুস্তাফিজুর রহমান চৌধুরী লায়েক, বুরহান উদ্দীন ছুরত,দিলোয়ার হোসেন নাজমুল,লায়েক উদ্দীন ,সোনা মিয়া, আশিক উদ্দীন, ফয়জুল ইসলাম, মুনছুর আহমদ, আব্দুস ছালাম, নুরুল হক, জিলু মিয়া, আছাব আলী, মিজাজুর রহমান, ইব্রাহিম আলী, টুনু মিয়া।এসময় ভিডিও কলে যুক্তছিলেন, প্রবাসী লুৎফুর রহমান (সাবেক মেম্বার), যুক্তরাজ্য প্রবাসী আলি আহমদ, আলি হোসেন,নাঈম আহমদ,এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে ধানের শীষ প্রতীকের পক্ষে জনমত গঠনে কাজ করার অঙ্গীকার করেন।বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ- ৫ আসনে বিএনপির বিজয় নিশ্চিত করতে সকলকে ঐক্যবদ্ধভাবে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করতে হবে।উঠান বৈঠক শেষে এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
জেলার খবর