ঢাকা, সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২, ২ মার্চ ২০২৬
জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ (জেএসএফবি) চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন
বিশেষ প্রতিবেদন || Special Report
০১ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১২ অপরাহ্ন
জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অফ বাংলাদেশ (জেএসএফবি) চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন
জামাল উদ্দীন | কক্সবাজার প্রতিনিধি |
জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। ৩০ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম নগরীর অপরূপ টিভির কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভার মাধ্যমে এ কমিটি গঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কে এম রুবেল, যুগ্ম সম্পাদক ফোরকান সিকদার, আল-আমিন, গাজী শাহরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ।সভায় সর্বসম্মতিক্রমে অপরূপ টিভির চেয়ারম্যান মোঃ জিন্নাত আলীকে আহবায়ক এবং মোঃ নজরুল ইসলামকে সদস্য সচিব করে ৮ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।সভায় বক্তারা বলেন, চট্টগ্রাম মহানগরে সাংবাদিকদের অধিকার, পেশাগত মানোন্নয়ন এবং সাংবাদিক সমাজের ঐক্য সুদৃঢ় করতে জাতীয় সাংবাদিক ফাউন্ডেশন অব বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সঙ্গে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সিনিয়র ও নবীন সাংবাদিকবৃন্দ, সংগঠনের সদস্য এবং আমন্ত্রিত অভিনন্দন জানান এবং সংগঠনের সার্বিক সাফল্য কামনা করেন।
জেলার খবর