ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

সালথায় দিনব্যাপী নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

বিশেষ প্রতিবেদন || Special Report

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:২১ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সালথায় দিনব্যাপী নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

সালথা ফরিদপুর প্রতিনিধি |

ফরিদপুরের সালথায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন "উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ (২য় সংশোধিত)" প্রকল্পের আওতায় দিনব্যাপী নাবী পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ ২০২৬ইং প্রযুক্তি ও পাটবীজ উৎপাদন কলাকৌশল বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর সালথা এর আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলার ৮টি ইউনিয়ন হতে মোট ৭৫জন পাটবীজ চাষী প্রশিক্ষণে অংশ নেয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারীর সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা পাট অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) মোহাম্মদ আজিজুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, ফরিদপুর জেলা পাট উন্নয়ন কর্মকর্তা তারেক মো. লুৎফুল আমীন।প্রশিক্ষণে চাষীদের উদ্দেশ্যে বক্তারা বলেন, পাট বর্তমানে কেবল দড়ি, চট বা বস্তা তৈরির আঁশ নয়। পাটের ব্যবহার এখন বহুমুখী বর্তমানে ২শত ৮১ ধরনের বহুমুখী পাটপণ্য উৎপাদিত হচ্ছে। আসবাবপত্র থেকে শুরু করে উন্নত মানের শাড়ি, স্যুট,প্যান্ট এমনকি জিন্স বা ডেনিমও পাট থেকে তৈরি হচ্ছে। সর্বাধুনিক মডেলের গাড়ির বডি, ঢেউটিন সহ অন্যান্য উপাদান তৈরিতে কাঁচামাল হিসেবে ও ব্যবহার হচ্ছে বাংলাদেশের এই পাট। এছাড়াও পাট ব্যবহার বৃদ্ধি পাওয়ায় পাটজাত পণ্য বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হচ্ছে। তাই পাট ও পাটবীজ চাষের উপর চাষীদের আগ্রহ বৃদ্ধি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এইজন্য সরকার পাট অধিদপ্তরের অধীনে উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের মাধ্যমে চাষীদের বিনামুল্যে পাটবীজ, সার, বালাইনাশক, কৃষি যন্ত্রপাতি সরবরাহ সহ প্রকল্পের মাধ্যমে পাটবীজ চাষের উন্নত কলাকৌশল সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।প্রশিক্ষণ প্রদান শেষে পাটবীজ চাষীদের মাঝে পাটজাত ব্যাগ ও নগদ অর্থ প্রদান করা হয়।

জেলার খবর

play storeapp store