ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬
শিক্ষার পাঁচ বছরে অর্জন উদ্যাপন: পীরগাছায় মিলিনিয়াম চাইল্ড স্কুলে সুধী সমাবেশ
বিশেষ প্রতিবেদন || Special Report
০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিক্ষার পাঁচ বছরে অর্জন উদ্যাপন: পীরগাছায় মিলিনিয়াম চাইল্ড স্কুলে সুধী সমাবেশ
এম এ হোসেন পাটোয়ারী | রংপুর পীরগাছা প্রতিনিধি |
রংপুরের পীরগাছা উপজেলায় মিলিনিয়াম চাইল্ড স্কুলের সাফল্যের পাঁচ বছর পূর্তি উপলক্ষে সুধী সমাবেশ ও চড়ুইভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের ব্যাপক উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মো. এমদাদুল হক ভরসা, সংসদ সদস্য প্রার্থী, রংপুর–৪ (কাউনিয়া–পীরগাছা)। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ডা. এস. এম. রওশন আলম, অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান (কমিউনিটি মেডিসিন), রংপুর মেডিকেল কলেজ। বিশেষ অতিথিরা শিক্ষার মানোন্নয়নে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ভূমিকার প্রশংসা করেন।বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নেতৃত্বগুণ বিকাশে এমন আয়োজন গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেন।অনুষ্ঠানে ২০২৫ শিক্ষাবর্ষের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়। পরে চড়ুইভাতীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
জেলার খবর