ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

সুনামগঞ্জে র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

বিশেষ প্রতিবেদন || Special Report

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সুনামগঞ্জে র‍্যাব-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

শফিকুল ইসলাম শফিক |

পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে সুনামগঞ্জে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯ ও পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযানে দুইটি ইটভাটা প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।র‍্যাব-৯ সদর দপ্তর, সিলেট থেকে মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব একটি এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের শুরু থেকেই মাদক উদ্ধার, হত্যা মামলার আসামি গ্রেপ্তার, সন্ত্রাসী ও জঙ্গি দমন, চাঁদাবাজি প্রতিরোধ, অবৈধ অস্ত্র উদ্ধার, টিকিট কালোবাজারি রোধসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করছে র‍্যাব।

দেশের সকল ইটভাটা প্রতিষ্ঠানকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুসরণ করে কার্যক্রম পরিচালনার বাধ্যবাধকতা থাকলেও কিছু অসাধু ইটভাটা মালিক এ আইন লঙ্ঘন করছে বলে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায়। এ ধরনের অপরাধে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‍্যাব-৯ গোয়েন্দা তৎপরতা জোরদার করে।এরই ধারাবাহিকতায় র‍্যাব-৯ সিপিসি-৩, সুনামগঞ্জ এবং পরিবেশ অধিদপ্তর, সুনামগঞ্জ-এর সমন্বয়ে গঠিত একটি যৌথ আভিযানিক দল গত ২ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সুনামগঞ্জ জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে।অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দেখা যায়, সংশ্লিষ্ট ইটভাটাগুলো কৃষি জমি, পাহাড় ও টিলা থেকে মাটি কেটে এবং জেলা প্রশাসকের অনুমোদন ছাড়াই পুকুর, খাল, বিল, দিঘি, নদ-নদী, হাওর ও পতিত জমি থেকে মাটি সংগ্রহ করে ইট প্রস্তুতে ব্যবহার করছে, যা প্রচলিত আইনের সুস্পষ্ট লঙ্ঘন।এ অপরাধে সুনামগঞ্জ সদর থানাধীন কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার আজিজ ব্রিকসকে ২ লাখ টাকা এবং সদর থানাধীন রঙ্গারচর ইউনিয়নের বল্লভপুর এলাকার খান ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এতে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৪ লাখ টাকা।র‍্যাব-৯ জানায়, দেশের পরিবেশ সুরক্ষা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও এ ধরনের অভিযান জনস্বার্থে আগামীতেও অব্যাহত থাকবে।র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এ তথ্য নিশ্চিত করেন।

জেলার খবর

play storeapp store