ঢাকা, বুধবার, ২১ মাঘ, ১৪৩২, ৪ ফেব্রুয়ারি ২০২৬

নকলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর

বিশেষ প্রতিবেদন || Special Report

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২১ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

নকলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত সাংবাদিক জাহাঙ্গীর

শেরপুর প্রতিনিধি |

শেরপুরের নকলায় প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয়েছেন সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ। ৩ ফেব্রুয়ারি মঙলবার সকালে নকলা পৌরসভার লাভা মহল্লায় এ ঘটনা ঘটে। আপন চাচাতো ভাই বেলায়েত হোসেন বকুল (৬০) ও বকুলের আপন ভাতিজা হুমায়ুন কবিরের সাথে জমিজমা সংক্রান্ত চলমান বিরোধের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।খবর পেয়ে নকলা থানা পুলিশ তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করিয়েছেন। সাংবাদিক জাহাঙ্গীর হোসেন আহমেদ দৈনিক আজকের পত্রিকার নকলা উপজেলা প্রতিনিধি, জাতীয় সাপ্তাহিক অপরাধ তথ্যচিত্রের শেরপুর জেলা প্রতিনিধি এবং শেরপুর থেকে প্রকাশিত শ্যামলবাংলা ২৪ ডটকম এর স্টাফ রিপোর্টার।

ঘটনার বিবরণে জানা যায় সাংবাদিক জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে পরিবারপরিজন নিয়ে নকলা পৌরশহরে বসবাস করেন। পৌরসভার লাভা মহল্লায় তার রয়েছে পৈতৃক বাড়ি ও কৃষি জমি। পৈতৃক বাড়িতে না থাকার সুবাধে আপন চাচাতো ভাই বেলায়েত হোসেন বকুল ও বকুলের আপন ভাতিজা হুমায়ূন কবির (৪০) সাংবাদিক জাহাঙ্গীরের জায়গাজমি জবরদখলের পায়তারা করে আসছিল। ঘটনার সময়ে সাংবাদিক জাহাঙ্গীর শ্রমিক নিয়ে তার স্বত্বদখলীয় জমিতে বোরোধান রোপনের জন্য গেলে বকুল কোদাল দিয়ে অতর্কিত সাংবাদিক জাহাঙ্গীরের উপর হামলা করে তাকে গুরুতর আহত করে। পরে বকুলের আপন ভাতিজা হুমায়ুন সাংবাদিক জাহাঙ্গীরের কাছ থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি ছিনিয়ে নেয় এবং তাকে উপর্যুপরি লাথি ও কিলঘুষি মারে। খবর পেয়ে নকলা থানার এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে হাজির হয়ে সাংবাদিক জাহাঙ্গীরকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।বিষয়টি নিয়ে পুরো শেরপুর জেলার সাংবাদিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। সেই সাথে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেলার খবর

play storeapp store