ঢাকা, বৃহস্পতিবার, ২১ মাঘ, ১৪৩২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

আদালতে মামলা চলমান,তবু জমি নিয়ে রক্তপাত: মাদারগঞ্জে দুই পক্ষের সং/ঘ/র্ষে আহত ১২

বিশেষ প্রতিবেদন || Special Report

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

আদালতে মামলা চলমান,তবু জমি নিয়ে রক্তপাত: মাদারগঞ্জে দুই পক্ষের সং/ঘ/র্ষে আহত ১২

মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের ৭ জনসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন। আজ সোমবার উপজেলার কড়ুইচড়া ইউনিয়নের জটিয়ার পাড়া বাগলেরগড় গ্রামে এই ঘটনা ঘটে।​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাগলেরগড় গ্রামের মৃত মফিজ মেম্বারের ক্রয়কৃত বসতবাড়ির সামনের সাড়ে ১১ শতাংশ জমি নিয়ে দীর্ঘ এক বছর ধরে বিরোধ চলছিল। একপক্ষে রয়েছেন মফিজ মেম্বারের চার ছেলে এবং অন্যপক্ষে রয়েছেন কড়ুইচড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ও ইউনিয়ন বিএনপি সদস্য মামরুল। এই জমি নিয়ে আদালতে মামলা চলমান থাকা অবস্থায় সম্প্রতি স্থানীয়ভাবে বিষয়টি সাময়িক মীমাংসা করা হয়েছিল।

​অভিযোগ উঠেছে, পূর্ব বিরোধের জেরে বিএনপি নেতা মামরুল ক্ষিপ্ত হয়ে জটিয়ার পাড়া মৌজায় মফিজ মেম্বারের ছেলেদের দখলে থাকা ৬৬ শতাংশ কৃষি জমি জোরপূর্বক দখলের চেষ্টা করেন। আজ সকালে মফিজ মেম্বারের ছেলেরা ওই জমিতে রোপণ করা সরিষা তুলতে গেলে মামরুলের লোকজন বাধা দেয়। খবর পেয়ে মাদারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।​সরিষা তোলা শেষ করে অন্য ফসল আবাদের জন্য জমিতে হাল চাষ শুরু করলে আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, পুলিশের উপস্থিতিতেই মামরুলের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।​সংঘর্ষে জমির মালিক দাবিকারী মফিজ মেম্বারের পক্ষের ৭ জন সহ অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে রয়েছেন -আবুল হোসেন (৫৫),জহুরুল (৪২),শাহিন (৩৮),ইউসুফ (২০),আমিনুর (৪০), ​জহুরুর (৩৮), ও হাইবর (৪৫) ​আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।​জমি দখলের অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা মামরুল জমির বৈধ কাগজপত্র দেখানোর বিষয়টি এড়িয়ে যান। তবে তিনি দাবি করেন, "প্রতিপক্ষের লোকজন নামে বিএনপি হলেও তারা জামায়াতের রাজনীতিতে যুক্ত।​মাদারগঞ্জ থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ভুক্তভোগী মফিজ মেম্বারের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

জেলার খবর

play storeapp store