ঢাকা, বৃহস্পতিবার, ২১ মাঘ, ১৪৩২, ৫ ফেব্রুয়ারি ২০২৬
আমতলীতে চিহ্নিত মাদক সম্রাট গ্রেফতার
বিশেষ প্রতিবেদন || Special Report
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
আমতলীতে চিহ্নিত মাদক সম্রাট গ্রেফতার
এইচ এম কাওসার মাদবার | আমতলী বরগুনা |
বরগুনার আমতলীতে গভীর রাতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ ঝটিকা অভিযানে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বসতবাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোসা নীচকাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার জালজালালী ওয়াল ইকরামের নেতৃত্বে আমতলী নৌবাহিনী কন্টিনজেন্ট অভিযানটি পরিচালনা করে।নৌবাহিনী সূত্র জানায়, অভিযানে মৃত বারেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৪০) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে একজন শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত।অভিযানকালে তার বাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।সূত্র আরও জানায়, আটককৃত রাসেল হাওলাদারের বিরুদ্ধে আমতলী থানায় পূর্বে তিনটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকাকে মাদকের আখড়ায় পরিণত করেছেন এমন অভিযোগ রয়েছে স্থানীয়দের।
পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়। থানা কর্তৃপক্ষ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।নৌবাহিনীর ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযানে চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে আমতলী থেকে মাদক নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।বরগুনার আমতলীতে গভীর রাতে বাংলাদেশ নৌবাহিনীর বিশেষ ঝটিকা অভিযানে চিহ্নিত মাদক কারবারি রাসেল হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার বসতবাড়ি থেকে ইয়াবা ট্যাবলেট, নগদ টাকা ও একাধিক মোবাইল ফোন উদ্ধার করা হয়।মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমতলী উপজেলার আমতলী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের লোসা নীচকাটা গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার জালজালালী ওয়াল ইকরামের নেতৃত্বে আমতলী নৌবাহিনী কন্টিনজেন্ট অভিযানটি পরিচালনা করে।নৌবাহিনী সূত্র জানায়, অভিযানে মৃত বারেক হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (৪০) কে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং স্থানীয়ভাবে একজন শীর্ষ মাদক কারবারি হিসেবে পরিচিত।অভিযানকালে তার বাড়ি থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ৮ হাজার ৩২০ টাকা উদ্ধার করা হয়।সূত্র আরও জানায়, আটককৃত রাসেল হাওলাদারের বিরুদ্ধে আমতলী থানায় পূর্বে তিনটি মাদক সংক্রান্ত মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি এলাকাকে মাদকের আখড়ায় পরিণত করেছেন এমন অভিযোগ রয়েছে স্থানীয়দের।পরবর্তীতে আটককৃত আসামি ও উদ্ধারকৃত আলামত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আমতলী থানায় হস্তান্তর করা হয়। থানা কর্তৃপক্ষ জানায়, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।নৌবাহিনীর ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও কঠোর অভিযানে চিহ্নিত মাদক কারবারি গ্রেফতার হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে। স্থানীয়দের মতে, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে আমতলী থেকে মাদক নির্মূলে উল্লেখযোগ্য অগ্রগতি সম্ভব।
জেলার খবর