ঢাকা, বৃহস্পতিবার, ২১ মাঘ, ১৪৩২, ৫ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীনগরে বালাসুর জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে হত্যা
বিশেষ প্রতিবেদন || Special Report
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শ্রীনগরে বালাসুর জমি নিয়ে বিরোধ ব্যবসায়ীকে হত্যা
আব্দুল মান্নান সিদ্দিকী | প্রতিনিধি |
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর বাজারে ৩ ফেব্রুয়ারি ২০২৬ মঙ্গলবার জমি বিরুদ্ধে কেন্দ্র করে প্রতিপক্ষরা আলমগীরকে হত্যা করে।ঘটনা বিবরনে জানা যায়,বালাসুর বাজারে মার্কেটের পাশে জমি নিয়ে হাজী হান্নানের সাথে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলছিল নিহত আলমগীরের এবিরোধকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডটি ঘটেছে।আলমগীরের হত্যার পর তার নিকটতম আত্মীয় বিক্ষোভে ফেটে পড়েন ।
তারা সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত বালাসুর বাজারে অবস্থিত ঢাকা দোহার রাস্তাটি অবরোধ করেএবং বিক্ষুব্ধরা হাজী হান্নানের মার্কেটের সাইকেলের দোকানে রক্ষিত নতুন সাইকেল রাস্তায় এনে আগুন ধরে পুড়িয়ে দেয়।এ সময় রাস্তাটিতে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং তীব্র যানজটের সৃষ্টি হয়।বেলা ১১ টায় সেনাবাহিনী ,র্যাব ,পুলিশ ঘটনাস্থল এসে বিক্ষব্রতদের ঘাতকদের গ্রেফতার ও সঠিক বিচারের আশ্বাস দিলে অবরুদ্ধরা অবরোধপ্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয়।
জেলার খবর