ঢাকা, বৃহস্পতিবার, ২১ মাঘ, ১৪৩২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

মাদারীপুর-২ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

বিশেষ প্রতিবেদন || Special Report

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মাদারীপুর-২ আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১০

মো. হাফিজুল শরিফ | মাদারীপুর |

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাদারীপুর-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়া সমার্থক ও স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে।আজ (বুধবার) দুপুরে সদর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের কালির বাজারে স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্যর কলস প্রতিকের নির্বাচনী গণসংযোগকালে এ ঘটনা ঘটে। হামালয় আহতরা হলেন, বেল্লাল বেপারি, এ্যাডভোকেট মহিদুল মাতুব্বরসহ অজ্ঞাত ৮ জন তিনজন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর ১২টার দিকে মাদারীপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী মিল্টন বৈদ্য তার সমর্থকদের নিয়ে কালিরবাজার এলাকায় নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় বিএনপির মনোনীত প্রার্থী জাহান আলী মিয়া (ধানের শীষ প্রতীক) এর সমর্থকরা মুখোমুখি অবস্থানে নিয়ে নিজ নিজ প্রতিকের স্লোগান দিলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রথমে বিএনপির সমর্থকরা হামলা চালিয়ে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের হাতুড়ি পেটায় আহত করে।একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের ১০ জন আহত হয়েছে। হামলার ঘটনায় আহত একজনকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে।বাকিদেরকে মাদারীপুর জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এঘটনার পর থেকে কালিরবাজার ও আশপাশের এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। খবর পেয়ে সেনাবাহিনী, র‍্যাব এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এবিষয়ে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, বর্তমানে পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

জেলার খবর

play storeapp store