ঢাকা, বৃহস্পতিবার, ২১ মাঘ, ১৪৩২, ৫ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি নেতা মেহেদীর নির্দেশে আমান উল্লাহ আমানের পক্ষে ছাত্রদল নেতা রাসেলের নির্বাচনী প্রচারণা
বিশেষ প্রতিবেদন || Special Report
০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
বিএনপি নেতা মেহেদীর নির্দেশে আমান উল্লাহ আমানের পক্ষে ছাত্রদল নেতা রাসেলের নির্বাচনী প্রচারণা
সাভার প্রতিনিধি |
ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল।বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে এই নির্বাচনী প্রচারণা চালানো হয়। তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও বিএনপি নেতা এডভোকেট মো. মেহেদীর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়।
প্রচারণাকালে তেঁতুলঝোড়া ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ রাসেল বলেন, “আমি একজন ছাত্রদলের নিবেদিত কর্মী হিসেবে বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমানের পক্ষে মাঠে কাজ করছি। তিনি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট উন্নয়ন, সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ মাদকবিরোধী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।তিনি আরও বলেন, সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমান একজন পরীক্ষিত ও জনবান্ধব নেতা। সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থেকে তিনি এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবেন।এ সময় উপস্থিত নেতাকর্মীরা জানান, বিএনপি নেতা এডভোকেট মো. মেহেদীর নির্দেশে তেঁতুলঝোড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই কার্যক্রম ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তারা।
জেলার খবর