ঢাকা, বৃহস্পতিবার, ২১ মাঘ, ১৪৩২, ৫ ফেব্রুয়ারি ২০২৬

ছাতকে শান্তা ফার্মেসী’র শুভ উদ্বোধন-বিনামূল্যে চিকিৎসা পেলেন অর্ধশতাধিক রোগী

বিশেষ প্রতিবেদন || Special Report

০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ছাতকে শান্তা ফার্মেসী’র শুভ উদ্বোধন-বিনামূল্যে চিকিৎসা পেলেন অর্ধশতাধিক রোগী

ছাতক সুনামগঞ্জ প্রতিনিধি |

সুনামগঞ্জের ছাতক থানা রোডে আধুনিক চিকিৎসাসেবা ও মানসম্মত ওষুধের নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করেছে ‘শান্তা ফার্মেসী’। গত বুধবার (৪ ফেব্রুয়ারি) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই ফার্মেসী ও চিকিৎসকের চেম্বারটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিন উপলক্ষে মানবিক সেবার অনন্য দৃষ্টান্ত হিসেবে অর্ধশতাধিক রোগীকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসাসেবা ও বিশেষজ্ঞ পরামর্শ প্রদান করা হয়েছে। সঠিক ওষুধ আর ভালো চিকিৎসকের সমন্বয়ে এই উদ্যোগ ছাতকের স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।

জানা যায়, সিলেটের খ্যাতনামা মাউন্ট এডোরা হাসপাতালের মেডিকেল অফিসার এবং মেডিসিন ও নেফ্রোলজি বিষয়ে অভিজ্ঞ চিকিৎসক ডা. সুমন দাশ তপু (এমবিবিএস, পিজিটি) এখন থেকে নিয়মিত এই চেম্বারে রোগী দেখবেন। তিনি প্রতি সপ্তাহের মঙ্গলবার, বুধবার ও শুক্রবার বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নিয়মিত রোগী দেখার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ অনি। তিনি তার সেবামূলক লক্ষ্যের কথা তুলে ধরে বলেন, "আমাদের এলাকার মানুষের জন্য সঠিক সময়ে মানসম্মত ওষুধ এবং দক্ষ চিকিৎসকের পরামর্শ পাওয়া অনেক সময় দুরুহ হয়ে পড়ে। মূলত সেবার মানসিকতা নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি, এখানে রোগীরা সবসময় নির্ভুল ওষুধ এবং অভিজ্ঞ চিকিৎসকের সরাসরি তত্ত্বাবধান পাবেন।স্বাস্থ্যসেবার পরিধি আরও বিস্তৃত করার পরিকল্পনা জানিয়ে তিনি আরও বলেন, ছাতকবাসীর দোরগোড়ায় বিশেষজ্ঞ সেবা পৌঁছে দিতে আমরা বদ্ধপরিকর। বিশেষ করে নারী রোগীদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে খুব শীঘ্রই এখানে অভিজ্ঞ গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বার চালু করা হবে। এর ফলে স্থানীয় মা ও বোনদের গাইনি সংক্রান্ত সমস্যার জন্য আর দূর-দূরান্তে গিয়ে ভোগান্তি পোহাতে হবে না।উদ্বোধনী দিনে বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত আগত সকল রোগীকে কোনো ফি ছাড়াই ব্যবস্থাপত্র প্রদান করা হয়। এখন থেকে ছাতক ও আশপাশের এলাকার মানুষ বিশেষজ্ঞ সেবার জন্য ০১৬১৬-১০৩৭৮৭ নম্বরে সিরিয়ালের জন্য যোগাযোগ করতে পারবেন। এর ফলে স্থানীয় রোগীদের উন্নত চিকিৎসার জন্য দূর-দূরান্তে যাওয়ার ভোগান্তি ও অর্থ ব্যয় অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে।এদিকে, উদ্বোধনী দিনে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে সাধারণ রোগীদের মাঝে ব্যাপক সন্তুষ্টি দেখা গেছে। সেবা নিতে আসা কিডনি সমস্যায় আক্রান্ত এক রোগী বলেন, শহরে গিয়ে বড় ডাক্তার দেখানো আমাদের মতো মানুষের জন্য অনেক খরচ সাপেক্ষ। আজ বিনামূল্যে ডাক্তার সুমন দাশ তপু সাহেবকে দেখালাম, উনি খুব ধৈর্য ধরে কথা শুনেছেন। বাড়ির কাছে এমন ডাক্তার ও ফার্মেসী পেয়ে আমাদের অনেক উপকার হলো। ঠান্ডাজনিত সমস্যায় আসা এক শিশুর অভিভাবক ও ব্যথাজনিত সমস্যায় আক্রান্ত প্রবীণ রোগীরাও ডা. তপুর আন্তরিকতায় মুগ্ধতা প্রকাশ করেন। তারা জানান, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ এবং দক্ষ চিকিৎসকের উপস্থিতি শান্তা ফার্মেসীকে একটি আস্থার স্থানে পরিণত করবে। বিশেষ করে নারী রোগীরা জানান, ডাক্তার অত্যন্ত সুন্দরভাবে তাদের কথা শুনেছেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন।##

জেলার খবর

play storeapp store