ঢাকা, শুক্রবার, ২২ মাঘ, ১৪৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক,কোনো গ্যাংই থাকবে না সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান
বিশেষ প্রতিবেদন || Special Report
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরে থাক,কোনো গ্যাংই থাকবে না সব গ্যাং মনু নদে ভেসে যাবে: জিরো টলারেন্সে নাসের রহমান
মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |
মৌলভীবাজারবাসীকে আশ্বস্ত করে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান বলেছেন, ধানের শীষ বিজয়ী হলে মৌলভীবাজারে কিশোর গ্যাং তো দূরের কথা—এডাল্ট গ্যাংসহ কোনো গ্যাংয়েরই অস্তিত্ব থাকবে না। চাঁদাবাজির কোনো শব্দও কেউ শুনবে না। সব ধরনের অপরাধের বিরুদ্ধে থাকবে একেবারে জিরো টলারেন্স। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমিতে ইয়ুথ ফোরাম মৌলভীবাজারের আয়োজনে ক্রীড়া সংগঠন, সামাজিক সংগঠন ও প্রাণবন্ত যুবসমাজের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন এম নাসের রহমান। তিনি মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী।
নাসের রহমান বলেন, মৌলভীবাজার ও রাজনগরের তরুণদের মাঠমুখী করতে সুটিং ক্লাব চালু করা হবে এবং নিয়মিত ফুটবল লীগ আয়োজন করা হবে। শেরপুরের আইনপুর মাঠকে পূর্ণাঙ্গ খেলাধুলার উপযোগী মাঠে রূপান্তর করা হবে। পাশাপাশি কলেজ মাঠগুলো উন্নয়ন করে ফুটবল ও ক্রিকেট অনুশীলনের স্থায়ী ব্যবস্থা করা হবে। আধুনিক সুমিংপুল নির্মাণও ফুটবললীগ চালু ফাস্ট প্রায়োরিটিতে বাস্তবায়ন করা হবে। তিনি আরও বলেন, কাবাডি খেলোয়াড়দের জন্য আলাদা একটি ইনডোর স্টেডিয়াম নির্মাণ করা হবে। পাশাপাশি একটি আধুনিক মাল্টিপারপাস ইনডোর স্পোর্টস কমপ্লেক্স স্টেডিয়াম গড়ে তোলা হবে, যাতে তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ পায়। কাশীনাথ স্কুলে একটি স্থায়ী স্টেডিয়াম নির্মাণের ঘোষণা দিয়ে তিনি বলেন, সেখানে কোনো ধরনের বাণিজ্যিক মেলা আয়োজন করতে দেওয়া হবে না। খেলাধুলার জায়গা খেলাধুলার জন্যই থাকবে। কিশোর গ্যাং, মাদক ও চাঁদাবাজি নিয়ে কঠোর অবস্থান তুলে ধরে নাসের রহমান বলেন, “মৌলভীবাজারে কোনো গ্যাং থাকবে না। কিশোর গ্যাং তো দূরের কথা—এডাল্ট গ্যাংও না। সব গ্যাং মনু নদে ভেসে যাবে। চাঁদাবাজির কোনো জিনিস মৌলভীবাজারে কেউ শুনবে না।” মতবিনিময় সভায় বক্তব্য রাখেন নাসের রহমানের জ্যেষ্ঠ কন্যা, কেমিক্যাল ইঞ্জিনিয়ার আমিরা রহমান। তিনি বলেন, তিনি একজন স্পোর্টস ব্যাকগ্রাউন্ড থেকে আসা মানুষ। ছোটবেলা থেকেই ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, টেনিস ও বাস্কেটবল খেলেছেন। তিনি বলেন, খেলাধুলা একজন মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে। একজন স্পোর্টসম্যান হিসেবে ডিসিপ্লিনড লাইফ মেইনটেইন করাই মূল শিক্ষা। মৌলভীবাজার ও রাজনগরের জন্য আরও খেলার মাঠ গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি। পাশাপাশি মৌলভীবাজারে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়ে তিনি বলেন, সে জন্য বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিতে হবে। সেজন্য এ জেলায় ছাত্র ছাত্রীদের বিজ্ঞান শিক্ষায় গুরুত্ব দিতে হবে। মতবিনিময় সভায় কলেজ শিক্ষার্থী, বিভিন্ন ক্রীড়া সংগঠনের খেলোয়াড় ও কোচ, সামাজিক ও যুব সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। তারা খেলাধুলা, শিক্ষা ও যুব উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবি তুলে ধরেন। এম নাসের রহমান তাদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন।
জেলার খবর