ঢাকা, শুক্রবার, ২২ মাঘ, ১৪৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬
জামালপুর-১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার: বকশীগঞ্জে শামীম আহমেদের নেতৃত্বে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
বিশেষ প্রতিবেদন || Special Report
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
জামালপুর-১ আসনে ধানের শীষের পক্ষে গণজোয়ার: বকশীগঞ্জে শামীম আহমেদের নেতৃত্বে লিফলেট বিতরণ ও উঠান বৈঠক
মোঃ সেলিম উদ্দিন | জামালপুর প্রতিনিধি |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশীগঞ্জ) আসনে নির্বাচনী তৎপরতা তুঙ্গে। এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম. রশিদুজ্জামান মিল্লাত-এর পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা শুরু হয়েছে।আজ বকশীগঞ্জ উপজেলার ঘাসিপাড়া ২নং বগারচর ৯নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে এক বিশাল লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ -এর নেতৃত্বে এই কর্মসূচিতে অংশ নেন স্থানীয় নেতাকর্মীরা।
উঠান বৈঠকে শামীম আহমেদ বলেন, "শহীদ জিয়ার আদর্শে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আজ সারা দেশ ঐক্যবদ্ধ। জামালপুর-১ আসনের উন্নয়ন ও মানুষের অধিকার রক্ষায় এম. রশিদুজ্জামান মিল্লাতের কোনো বিকল্প নেই। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করে এই আসনটি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উপহার দেব।প্রচারণা চলাকালীন নেতাকর্মীদের কণ্ঠে "ধানের শীষে ভোট দিন, দেশ গড়ব মিলেমিশে" স্লোগান মুখরিত হয়। বিতরণকৃত লিফলেটে উল্লেখ করা হয়েছে: - শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে দেশ পুনর্গঠনের ডাক।- দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা। - তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান। উঠান বৈঠকে বক্তারা জামালপুরের ৫টি আসনেই বিএনপি মনোনীত প্রার্থীদের জয়যুক্ত করার আহ্বান জানান। তারা বলেন, "সবার বাংলাদেশ" গড়ার যে স্বপ্ন তারেক রহমান দেখিয়েছেন, তা বাস্তবায়ন করতে হলে ধানের শীষের জয়ের বিকল্প নেই। সাধারণ ভোটারদের মধ্যে এই প্রচারণাকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
জেলার খবর