ঢাকা, শুক্রবার, ২২ মাঘ, ১৪৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬
লৌহজংয়ের যুবক মালয়শিয়ায় খু/ন
বিশেষ প্রতিবেদন || Special Report
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
লৌহজংয়ের যুবক মালয়শিয়ায় খু/ন
আবু নাসের লিমন | মুন্সীগঞ্জ |
মালয়শিয়ায় নিজ রুমে খুন হয়েছেন বাংলাদেশি যুবক আলম শেখ (৪৮)। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে মালয়শিয়ায় থাকতেন বলে তার পরিবারের পক্ষ থেকে জানানো হয়। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের নয়াবাড়ি গ্রামে। তিনি ঐ গ্রামের মৃত মফিজ শেখের ছেলে। তার পরিবারের থেকে জানা যায় নিহত আলম শেখ দীর্ঘ ৩৫ বছর যাবৎ মালয়শিয়ায় শ্রীলাঙ্গর জেলার ক্লাং এরিয়ায় ক্যমপনযাওয়া এলাকায় বসবাস করতেন। নিহতের পরিবারের অভিযোগ থেকে জানা যায় আলমের এক বন্ধু ঢাকায় বসবাসরত শহীদুলের সুপারিশে শহীদুলের পরিচিত দুজনকে মালয়েশিয়ায় বেড়াতে নিয়ে যায়।
মালয়েশিয়ায় ঘুরতে যাওয়া ফারুক ও পান্নু দুজনের বাড়ি বরিশালের ঝালকাঠি এলাকায় বলে জানা যায়। নিহত আলম শেখের বড় ভাই শাহআলম জানান, চলতি মাসের ১০ তারিখে আলমের বাড়ি আসার কথা ছিল। সেক্ষেত্রে আলম দেশে আাসার টিকিট সহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেন। সঙ্গে তাকা মেহমান ফারুক ও পান্নু কে নিয়ে কেনাকাটা সারেন। কেনাকাটার সময় দুজন সাথেই ছিলেন। স্বর্ন, মোবাইল সেট ও দামি সব জিনিসপত্র তাদেট নিয়ে কেনাকাটা করেন। এটাই কাল হয়ে দাড়ায় আলমের। ৩১ জানুয়ারী দিনে আলমকে নাসায় রেখে ফারুক ও পান্নু ঘুরতে বের হয়। বেশ কিছুক্ষণ পর তারা বাসায় ফিরে আসে। বাসায় ফিরে এসে কলিং বেল টিপ দিলে আলম ঘুম থেকে উঠে দডজা খুলে দিয়ে আবার বিছানায় গিয়ে শুয়ে পরে। দুই বন্ধু বাসায় ঢুকে ঘুমন্ত আলমকে শ্বাস রোধ করে ও মাথায় রড দিয়ে আঘাত করে হত্যা করে আলমের পাসপোর্ট ও স্বর্নলংকার, মোবাইল সেট সহ জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে যায়। পরে বিকেলে আশেপাশের লোকজন আলমের কোন সারা না পেয়ে দরজা খুলে রুমে ঢুকলে আলমের লাশ চেয়ারে বসা দেখতে পায়। এই দৃশ্য দেখে তারা পুলিশে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়। এই বিষয়ে মালয়েশিয়ায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। লাশ দুই একদিনের মধ্যে বাংলাদেশে আনা হবে। এই বিষয়ে বাংলাদেশ হাইকমিশনের সাথে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে জানা যায়। এই বিষয়ে নিহত আলম শেখের পরিবার স্থানীয় লৌহজং থানায় অভিযোগ করার জন্য গিয়েছে। কিন্তু ঘটনাটি মালয়েশিয়ায় হওয়ায় এখানে অভিযোগ নেয়ার কোনো সুযোগ নেই বলে জানান লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।এই বিষয়ে লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান যেহেতু ঘটনাটি মালয়েশিয়ায় তাই এখানে কোন রকম অভিযোগের অবকাশ নেই।বৃহস্পতিবার নিহত আলমের বাড়িতে গিয়ে দেখা যায় তার স্ত্রী ও দুই কন্যা সহ আত্মীয় স্বজনরা বার বার মূর্ছা যাচ্ছে।
জেলার খবর