ঢাকা, শুক্রবার, ২২ মাঘ, ১৪৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬
নবীনগরে আবদু মিয়ার ৮৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে
বিশেষ প্রতিবেদন || Special Report
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০১ অপরাহ্ন
নবীনগরে আবদু মিয়ার ৮৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে
সঞ্জয় শীল | ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মৌলভী আবদুস সোবহান ওরফে আবদু মিয়া উকিল এর ৮৭তম মৃত্যূ বার্ষিকী ও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে (০৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ) নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এ্যাসেম্বলি মাঠে মৃত্যু বার্ষিকী ও বার্ষিক মিলাদ মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে।
মরহুম মৌলভী আবদুস সোহবান ওরেফ আবদু মিয়া উকিল তৎকালিন সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর দেওয়ানী আদালতে উকালতির সূত্রে পাশবর্তী কুমিল্লা জেলার মুরাদনগর থেকে এসেছিলেন। উকালতির পাশাপাশি তিনি স্থানিয়দের সহায়তায় নবীনগর বহুমুখী উচ্চ বিদ্যালয় নামে ১৮৯৬ সালে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। তিনি এখানকার শিক্ষার্থীদের মাঝে ইংরেজি শিক্ষার বিস্তার ও প্রসারের লক্ষ্যে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন। আজ শত বর্ষ ধরে এই বিদ্যালয়টি আলোর বর্তিকা ছড়িয়ে যাচ্ছে।এ সময় নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মিলাদ শেষে উপস্থিত সকলের মাঝে তাবারুক বিতরণ করা হয়েছে।
জেলার খবর