ঢাকা, শুক্রবার, ২২ মাঘ, ১৪৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬
উৎসবমুখর, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার ও প্রশাসন কাজ করছে- ডিসি মুন্সীগঞ্জ
বিশেষ প্রতিবেদন || Special Report
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
উৎসবমুখর, নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার ও প্রশাসন কাজ করছে- ডিসি মুন্সীগঞ্জ
লিটন মাহমুদ | মুন্সীগঞ্জ |
উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার ও জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে- ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী এসব কথা বলেন।
বৃহস্পতিবার (৫ ই ফেব্রুয়ারী) গজারিয়া উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের গজারিয়া উপজেলা অডিটোরিয়ামে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।এসময় সৈয়দা নুরমহল আশরাফী বলেন, জাতীয় সংসদ ও গণভোট আয়োজনের জন্য পর্যাপ্ত প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকার ও জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে।অনুষ্ঠানে গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন।
জেলার খবর