ঢাকা, শুক্রবার, ২২ মাঘ, ১৪৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬
সুনামগঞ্জের মধ্যনগরে মহিষখলা বাজারে বই প্রতীকের মিছিল ও পথসভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিবেদন || Special Report
০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
সুনামগঞ্জের মধ্যনগরে মহিষখলা বাজারে বই প্রতীকের মিছিল ও পথসভা অনুষ্ঠিত
শফিকুল ইসলাম,শফিক | সুনামগঞ্জ |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ–১ (ধর্মপাশা–তাহিরপুর–মধ্যনগর–জামালগঞ্জ) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ১০ দলীয় জোট। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যনগর উপজেলার উত্তর বংশীকুন্ডা ইউনিয়নের মহিষখলা বাজারে বই প্রতীকের মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ১০ দলীয় জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী, সর্বস্তরের উলামা-মাশায়েখ ও জনগণের সমর্থিত প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদারের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মিছিলটি মহিষখলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বই প্রতীকের পক্ষে বিভিন্ন স্লোগানে বাজার এলাকা মুখরিত হয়ে ওঠে। পরে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন প্রার্থী মাওলানা মুজাম্মিল হক তালুকদার।বক্তব্যে তিনি বলেন, “দেশে ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব প্রয়োজন। জনগণের ভোটে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও ১০ দলীয় জোট বই প্রতীক নিয়ে সংসদে যেতে পারলে এলাকার মানুষের অধিকার আদায়, উন্নয়ন ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় নিরলসভাবে কাজ করা হবে।তিনি আরও বলেন, “ধর্মপাশা, তাহিরপুর, মধ্যনগর ও জামালগঞ্জের মানুষ দীর্ঘদিন ধরে অবহেলিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের ক্ষেত্রে এ অঞ্চলে ব্যাপক উন্নয়ন জরুরি। ১০ দলীয় জোট থেকে আমাকে মনোনয়ন দেওয়া হয়েছে। আমি ১০ দলীয় জোটের প্রার্থী হিসেবে বই প্রতীকে আপনাদের ভোট ও দোয়া চাই। আপনাদের সেবায় আমি সবসময় নিয়োজিত থাকতে চাই এটাই আমার আশা ও প্রত্যাশা।পথসভায় স্থানীয় দলীয় নেতাকর্মী, ধর্মপ্রাণ মুসল্লি ও সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, ততই এলাকায় প্রার্থীদের গণসংযোগ ও প্রচারণা বাড়ছে। মহিষখলা বাজারে অনুষ্ঠিত এই মিছিল ও পথসভা বই প্রতীকের নির্বাচনী প্রচারণায় নতুন গতি ও মাত্রা যোগ করেছে বলে মনে করছেন তারা।
জেলার খবর