ঢাকা, শুক্রবার, ২২ মাঘ, ১৪৩২, ৬ ফেব্রুয়ারি ২০২৬

মধুপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ ৫ জন আটক

বিশেষ প্রতিবেদন || Special Report

০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

মধুপুরে যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযান: ইয়াবাসহ ৫ জন আটক

আলকামা সিকদার | টাঙ্গাইল |

টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যৌথ বাহিনীর মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, নগদ অর্থ, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।জানা যায়, মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) রাত সাড়ে এগারো টায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর পৌরসভা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।৩ সিগন্যাল ব্যাটালিয়নের বিএ-১০৮৬৮ ক্যাপ্টেন নাহিয়ান-এর নেতৃত্বে মধুপুর আর্মি ক্যাম্পের সদস্যরা এবং মধুপুর থানা পুলিশের সমন্বয়ে যৌথ বাহিনী অভিযান চালায়।

অভিযানকালে মোঃ সুলতান মিয়ার বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্যসহ পাঁচজনকে আটক করা হয়। আটকৃত সকলেই টাঙ্গাইল জেলার বিভিন্ন উপজেলা বাসিন্দা বলে জানা গেছে।আটককৃতরা হলেন- ঘাটাইল সংগ্রামপুর এলাকার আমান আলীর ছেলে রুবেল (৩৫), গোপালপুরের ধোপাকান্দি দক্ষিণপাড়া এলাকার আবদুল হাই এর ছেলে মোঃ সাইদুল বাসার (৩৬), মধুপুর ওলিপুর গ্রামের আজাহার আলীর ছেলে মোঃ কাউসার (২৭), মোঃ সুলতান (৪০), হজরত আলীর ছেলে মোঃ মোশাররফ হোসেন (৩৭)।জব্দকৃত মালামাল- ২৩০ পিস ইয়াবা, নগদ ৮৮ হাজার টাকা, ১টি বাজাজ কোম্পানির মোটরসাইকেল, ৪টি অ্যান্ড্রয়েড মোবাইল ও ৩টি বাটন মোবাইল, ২০টি গ্যাস ম্যাচ, ১ রোল ফয়েল পেপার।পরবর্তীতে রাত আনুমানিক ১টায় জব্দকৃত মালামালসহ আটককৃতদের মধুপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয়দের মতে, যৌথ বাহিনীর এমন অভিযানে এলাকায় মাদক ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে। তারা নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানান।

জেলার খবর

play storeapp store