ঢাকা, সোমবার, ২৫ মাঘ, ১৪৩২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

আমতলী ইউনাইটেড স্পেশাল হসপিটালের শুভ উদ্বোধন

বিশেষ প্রতিবেদন || Special Report

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

আমতলী ইউনাইটেড স্পেশাল হসপিটালের শুভ উদ্বোধন

এইচ এম কাওসার মাদবার | আমতলী বরগুনা |

আমতলীতে আধুনিক ও উন্নত স্বাস্থ্যসেবার নতুন সংযোজন হিসেবে আমতলী ইউনাইটেড স্পেশাল হসপিটাল-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজ শেষে হাসপাতালের নিজস্ব কার্যালয়ে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।শুভ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুন ভাই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ওমর ফারুক, আমতলী সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ নজরুল তালুকদার, আমতলী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এইচ এম কাওসার মাদবর এবং আমতলী প্রেসক্লাবের সদস্য আব্দুর রহমান ছালেহ।

এছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে ইউনাইটেড স্পেশাল হসপিটালের কর্ণধার আরিফের সঞ্চালনায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন সেন্টারের কর্মকর্তা-কর্মচারী এবং হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসক ও স্টাফরা উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, আমতলীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল একটি আধুনিক, নির্ভরযোগ্য ও মানসম্মত চিকিৎসা সেবা কেন্দ্র। আমতলী ইউনাইটেড স্পেশাল হসপিটাল সেই প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা আরও বলেন, কম খরচে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিতের মাধ্যমে এই হাসপাতাল অচিরেই এলাকার সাধারণ মানুষের আস্থা অর্জন করবে।সবশেষে দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ সময় উপস্থিত অতিথিবৃন্দ নবপ্রতিষ্ঠিত হাসপাতালের উত্তরোত্তর সফলতা ও কল্যাণ কামনা করেন।

জেলার খবর

play storeapp store