ঢাকা, রবিবার, ২৪ মাঘ, ১৪৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৬
তেঁতুলঝোড়ায় আমান উল্লাহ আমানের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা,শিশুদের নিয়ে স্লোগান দেন রাসেল
বিশেষ প্রতিবেদন || Special Report
০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
তেঁতুলঝোড়ায় আমান উল্লাহ আমানের পক্ষে ব্যতিক্রমী প্রচারণা,শিশুদের নিয়ে স্লোগান দেন রাসেল
মোঃ শান্ত খান | সাভার প্রতিনিধি |
ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক ডাকসু ভিপি আমান উল্লাহ আমানের পক্ষে তেঁতুলঝোড়া ইউনিয়নে ব্যতিক্রমধর্মী প্রচারণা চালিয়েছে ছাত্রদল। শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে স্লোগানে মুখর হয়ে ওঠে নির্বাচনী প্রচারণা ক্যাম্প এলাকা।শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে তেঁতুলঝোড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মো. মেহেদী হাসান চাচার নির্দেশনায় তেঁতুলঝোড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন ওয়ার্ড ছাত্রদলের সভাপতি নূর মোহাম্মদ রাসেল।
লিফলেট বিতরণ শেষে ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল আমান উল্লাহ আমানের নির্বাচনী প্রচারণা ক্যাম্প অফিসে উপস্থিত হন। এ সময় তিনি স্লোগান দেন—ভোট দিব কিসে? মার্কা আছে!তার স্লোগানের জবাবে আশপাশে থাকা শিশুরা একযোগে বলে ওঠে ধানের শীষে!এতে মুহূর্তেই পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। এরপর শিশুদের সঙ্গে নিয়ে ছাত্রদল নেতা নূর মোহাম্মদ রাসেল ধারাবাহিকভাবে স্লোগান দিতে থাকেন ভোট দিব কিসে? ধানের শীষে”১২ তারিখ সারাদিন ধানের শীষে ভোট দিন।শিশুদের কণ্ঠে স্লোগান ও তাদের সরল উচ্ছ্বাসে প্রচারণা ক্যাম্পে তৈরি হয় ভিন্ন এক আবহ। স্থানীয় নেতাকর্মী ও পথচারীরাও এই দৃশ্য উপভোগ করেন এবং স্লোগানে অংশ নেন।এ সময় নূর মোহাম্মদ রাসেল বলেন,ঢাকা-২ আসনে গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমান উল্লাহ আমানের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী ১২ তারিখ সারাদিন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার আহ্বান জানাই।প্রচারকালে উপস্থিত নেতাকর্মীরা বলেন, তেঁতুলঝোড়া ইউনিয়নে আমান উল্লাহ আমানের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে এবং সাধারণ মানুষের অংশগ্রহণে প্রচারণা দিন দিন আরও বেগবান হচ্ছে।
জেলার খবর