ঢাকা, রবিবার, ২৪ মাঘ, ১৪৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৬

পীরগাছায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাগত র‍্যালি ও সমাবেশ

বিশেষ প্রতিবেদন || Special Report

০৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

পীরগাছায় ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বাগত র‍্যালি ও সমাবেশ

এম এ হোসেন পাটোয়ারী | রংপুর প্রতিনিধি |

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রংপুরের পীরগাছা উপজেলায় স্বাগত র‍্যালি ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে “শুভ শুভ শুভ দিন, শিবিরের জন্মদিন”এই স্লোগানকে সামনে রেখে র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে সংগঠনের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। কর্মসূচি চলাকালে তারা সংগঠনের আদর্শ,লক্ষ্য ও ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেন। র‍্যালি শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ইসলামী আদর্শভিত্তিক ন্যায়, ইনসাফ ও কল্যাণমুখী সমাজ গঠনে ছাত্রসমাজের দায়িত্ব ও ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।বক্তারা বলেন, শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার সমন্বয়ের মাধ্যমে একটি আদর্শ সমাজ বিনির্মাণে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে কর্মসূচি সম্পন্ন হওয়ায় আয়োজকরা সন্তোষ প্রকাশ করেন।

জেলার খবর

play storeapp store