ঢাকা, রবিবার, ২৪ মাঘ, ১৪৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৬
ছাতকে দাঁড়িপাল্লার সমর্থনে দোলারবাজারে সমাবেশ
বিশেষ প্রতিবেদন || Special Report
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
ছাতকে দাঁড়িপাল্লার সমর্থনে দোলারবাজারে সমাবেশ
ফজল উদ্দিন | ছাতক প্রতিনিধি |
সুনামগঞ্জ-৫, ছাতক-দোয়ারা বাজার সনের জামায়াতে ইসলামীর মনোনীত দাঁড়িপাল্লা প্রতিকের সংসদ সদস্য পদপ্রার্থী, অবসর প্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ আবদুস সালাম আল-মাদানীর সমর্থনে নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে ছাতক উপজেলার দোলারবাজার ইউনিয়নে দোলার বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট মুরুব্বি আবদুস শহীদের সভাপতিত্বে ও উবায়দুল হক শাহীন এবং জাবেদ আহমদের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ব্যারিস্টার আবু বকর মোল্লা, প্রধান বক্তার বক্তব্য রাখেন, এ আসনের জামায়াতের দাঁড়িপাল্লা প্রতিকের মনোনীত পদপ্রার্থী, অবসর প্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু তাহির মোহাম্মদ আবদুস সালাম আল-মাদানী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান ডাক্তার আবদুল কুদ্দুছ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ছাত্রআন্দোলন সম্পাদক সুলতান আহমদ, সুনামগঞ্জ জেলা কর্মপরিষদ সদস্য এডভোকেট রেজাউল করিম তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য, সাবেক রিকশা প্রতীকের এমপি প্রার্থী মাওলানা সাদিক সালীম, খেলাফত মজলিসের সুনামগঞ্জ জেলার সহ সভাপতি মাওলানা রমিজ উদ্দিন, দোয়ারা উপজেলা জামায়াতের আমীর ডাক্তার হারুন রশীদ, ছাতক উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবর আলী, সিলেট মহানগর শিবিরের সভাপতি শাহীন আহমদ, এনসিপির উপজেলা আহবায়ক সাইদুর রহমান, খেলাফত মজলিস ছাতক উপজেলা সেক্রেটারি মাওলানা সৈকত আহমদ, ছাতক উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মাওলানা জাকির হোসাইন, কমিউনিটি নেতা আবুল কালাম , এডভোকেট সাইফুর রহমান পারভেজ, উপজেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি আবদুল আউয়াল, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মেম্বার হোসাইন আহমদ লনী, ছৈলা আফজালাবাদ ইউনিয়ন জামায়াতের সভাপতি রাহাত আহমদ, গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়ন সভাপতি মাওলানা সালাহ উদ্দিন, সাবেক ছাত্রনেতা ইউসুফ সানি, সুনামগঞ্জ জেলা শিবির নেতা আবু সুফিয়ান ত্বোহা, আবদুল মমিন, ছাতক উপজেলা শিবির সভাপতি মাসুদ আহমদ প্রমুখ।
জেলার খবর