ঢাকা, রবিবার, ২৪ মাঘ, ১৪৩২, ৮ ফেব্রুয়ারি ২০২৬
নবীনগরে পুড়ে ছাই দুটি দোকান,স্বপ্নভঙ্গে হতাশ দোকান মালিকগণ
বিশেষ প্রতিবেদন || Special Report
০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
নবীনগরে পুড়ে ছাই দুটি দোকান,স্বপ্নভঙ্গে হতাশ দোকান মালিকগণ
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি |
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সদরের আলীয়াবাদ গোল চত্ত্বরে থাকা দুটি দোকান শনিবার ( ০৭ ফেব্রুয়ারি ২০২৬) গভীর রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সরজমিনে গিয়ে দেখা গেছে, আলীয়াবাদ গোল চত্ত্বরের দক্ষিণ পাশের জল্লা গ্রামের অংশের রাধিকা সড়কের রাসেল ট্রেডার্স ও খাদিজা স্টোরে আগুন লেগে পুড়ে গেছে। পাশাপাশি থাকা একাধিক দোকান মালিক জানান, আগুনের ধোঁয়া দেখে ফায়ার সার্ভিস এসে ঘন্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।রাসেল ট্রেডার্সের মালিক কবির মিয়া জানান, আমাদের স্বপ্ন শেষ হয়ে গেছে। দীর্ঘ দিন পর লাক টাকা পুঁজি খাটাই দোকানটা গড়ছি।নবীনগর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা (সাব অফিসার) শহিদুল্লাহ জানান, তদন্ত সাপেক্ষে ক্ষয় ক্ষতির পরিমান ও আগুন লাগার বিস্তার জানানো হবে।
জেলার খবর