ঢাকা, সোমবার, ২৫ মাঘ, ১৪৩২, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ইন্দুরকানীতে বাউন্ডারি ওয়াল ভেঙে বিধবা নারীর জমি দখলের অভিযোগ

বিশেষ প্রতিবেদন || Special Report

০৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ইন্দুরকানীতে বাউন্ডারি ওয়াল ভেঙে বিধবা নারীর জমি দখলের অভিযোগ

মামুন হাওলাদার শিমুল | ইন্দুরকানী প্রতিনিধি |

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় বাউন্ডারি ওয়াল ভেঙে এক বিধবা নারীর জমি জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী সাবেক ইউপি সদস্য মমতাজ বেগম অভিযোগ করে জানান, হোগলাবুনিয়া গ্রামের বাসিন্দা সামসুল হক তার ভাই ফাইজুল, জিয়াউল, সাঈদুর ও মতিউরের নেতৃত্বে একদল লোক তার মালিকানাধীন জমিতে অনধিকার প্রবেশ করে বাউন্ডারি ওয়াল ভেঙে দখল নেওয়ার চেষ্টা করে।

তিনি বলেন, প্রায় ৪৩ শতাংশ জমি তার বাবার মালিকানাধীন ছিল। বাবার মৃত্যুর পর বৈধ বণ্টনের মাধ্যমে তিনি ওই জমির মালিকানা লাভ করেন। তবে জমির পশ্চিম পাশে মৃত নুরুল হকের অংশ থাকলেও তার ছেলেরা জোরপূর্বক পুরো জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি।মমতাজ বেগম আরও জানান, বৃহস্পতিবার সকালে অভিযুক্তরা হাতুড়ি ও বাঁশ দিয়ে বাউন্ডারি ওয়াল ভেঙে টিনের বেড়া ও দেশীয় অস্ত্রসহ জমিতে প্রবেশ করে ঘর নির্মাণের চেষ্টা চালায়। এ সময় তার বসতঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করা হয়, যা এলাকায় চরম আতঙ্কের সৃষ্টি করে।এ ঘটনায় সুষ্ঠু তদন্ত,অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং তার জমির নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।অভিযোগের বিষয়ে অভিযুক্ত সামসুল হক বলেন,আমি কোনো জমি দখল করতে যাইনি। এখানে আমার বাবার ন্যায্য অংশ রয়েছে। দীর্ঘদিন ধরে আমরা আমাদের জায়গা ফেরত পাওয়ার চেষ্টা করছি। জমিটি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। নির্বাচনের পর স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হবে।এ বিষয়ে ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন,উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং বিষয়টি আদালতে বিচারাধীন। তারপরও আমরা পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করেছি। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলার খবর

play storeapp store