ঢাকা, মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৬
সুনামগঞ্জ সদরে ৫৪ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ,মাদক ব্যবসায়ী গ্রেফতার
বিশেষ প্রতিবেদন || Special Report
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
সুনামগঞ্জ সদরে ৫৪ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ,মাদক ব্যবসায়ী গ্রেফতার
শফিকুল ইসলাম শফিক |
সুনামগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে ৫৪ কেজি গাঁজা, একটি প্রাইভেটকারসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৯।র্যাব জানায়, এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাস, চাঁদাবাজি, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।জননিরাপত্তা নিশ্চিত ও একটি নিরাপদ বাসযোগ্য সমাজ গঠনে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধভাবে নিরলস কাজ করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টা ৫ মিনিটে সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে অবস্থানকালে জানতে পারে যে, সদর থানাধীন ওয়েজখালী বাজারস্থ বলাকা সিএনজি কনভার্শন অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি সকাল ১১টা ১৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি একটি প্রাইভেটকার থেকে নেমে পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা তাকে ধাওয়া করে আটক করেন।আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তিনি তার হেফাজতে মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করেন। পরবর্তীতে প্রাইভেটকারটির পেছনের ডালার ভেতর তল্লাশি চালিয়ে খাকি রঙের স্কচ টেপে মোড়ানো ১২টি পোটলায় মোট ৫৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।গ্রেফতারকৃত ব্যক্তি হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গদিশাল গ্রামের মৃত জাহাঙ্গীর মিয়া এর ছেলে মোঃ বিল্লাল মিয়া (২৪) র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত ব্যক্তি স্বীকার করেছে যে, সে সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিল।পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) এর ১৯(গ)/৩৮ ধারায় মামলা দায়ের করে তাকে ও জব্দকৃত আলামত সুনামগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।র্যাব আরও জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা নজরদারি ও চলমান অভিযান অব্যাহত থাকবে।
জেলার খবর