ঢাকা, মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

ভোটকেন্দ্র নজরদারিতে ডিজিটাল ব্যবস্থা,পীরগাছায় আনসার সদস্যদের অ্যাপভিত্তিক প্রশিক্ষণ

বিশেষ প্রতিবেদন || Special Report

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

ভোটকেন্দ্র নজরদারিতে ডিজিটাল ব্যবস্থা,পীরগাছায় আনসার সদস্যদের অ্যাপভিত্তিক প্রশিক্ষণ

এম এ হোসেন পাটোয়ারী | রংপুর প্রতিনিধি |

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের নিরাপত্তা ও নজরদারি জোরদারে নতুন প্রযুক্তিনির্ভর উদ্যোগ গ্রহণ করেছে আনসার ও ভিডিপি। এর অংশ হিসেবে রংপুরের পীরগাছা উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের জন্য ‘সুরক্ষা অ্যাপ’ ব্যবহার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ প্রশিক্ষণে জানানো হয়,এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্র পর্যবেক্ষণে এই ডিজিটাল অ্যাপ ব্যবহৃত হবে। দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা অ্যাপের মাধ্যমে ভোটকেন্দ্রের যেকোনো অপ্রীতিকর ঘটনা, ছবি বা ভিডিও তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাতে পারবেন, ফলে দ্রুত সিদ্ধান্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন এলাকা থেকে মোট ২৭০ জন আনসার ও ভিডিপি সদস্য অংশ নেন। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. সুজন রানা ও উপজেলা প্রশিক্ষক মো. আল-আমিন।উপজেলা আনসার সূত্র জানায়, এবার আনসার ও ভিডিপি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এভিএমআইএস) এর মাধ্যমে আবেদন ও যাচাই প্রক্রিয়া সম্পন্ন করে সদস্য নির্বাচন করা হয়েছে। পীরগাছা উপজেলায় মোট ১১৭০ জন আনসার ও ভিডিপি সদস্য নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবেন। সংশ্লিষ্টদের আশা, প্রযুক্তির এই ব্যবহার নির্বাচন ব্যবস্থাপনাকে আরও কার্যকর ও স্বচ্ছ করবে।

জেলার খবর

play storeapp store