ঢাকা, মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৬

পাংশায় ধানের শীষের পক্ষে জনসমুদ্র, মো.হারুন-অর-রশিদের সমর্থনে বিশাল গণমিছিল

বিশেষ প্রতিবেদন || Special Report

০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

পাংশায় ধানের শীষের পক্ষে জনসমুদ্র, মো.হারুন-অর-রশিদের সমর্থনে বিশাল গণমিছিল

রাজবাড়ী প্রতিনিধি |

রাজবাড়ী- ২ আসন, পাংশা–কালুখালী–বালিয়াকান্দি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদের সমর্থনে পাংশা উপজেলায় এক বিশাল ও প্রাণবন্ত নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় পাংশা জর্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি পাংশা বাজারের প্রধান সড়কসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জনসমুদ্রে রূপ নেয়।

গণমিছিলে নেতৃত্ব দেন রাজবাড়ী-২ আসনের ধানের শীষের প্রার্থী মো. হারুন-অর-রশিদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান রাজা, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খানসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। এছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে গণমিছিলে অংশগ্রহণ করেন।মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা ধানের শীষের পক্ষে নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো এলাকা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মো. হারুন-অর-রশিদকে বিজয়ী করার আহ্বান জানান। উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে গণমিছিলটি শেষ হয়।

জেলার খবর

play storeapp store