ঢাকা, মঙ্গলবার, ২৬ মাঘ, ১৪৩২, ১০ ফেব্রুয়ারি ২০২৬
কোটালীপাড় হাতপাখা সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখের নির্বাচনী পদযাত্রা
বিশেষ প্রতিবেদন || Special Report
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
কোটালীপাড় হাতপাখা সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখের নির্বাচনী পদযাত্রা
শামীম হাসান রিংকু |
১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ (৩) আসন টুংগীপাড়া ও কোটালীপাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখার প্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ এবং পদযাত্রা করেন।নির্বাচনী পদযাত্রায় সভাপতিত্ব করেন আলহাজ্ব ফরিদ উদ্দিন হাওলাদার, সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালীপাড়া উপজেলা শাখা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ মারুফ শেখ কেন্দ্রীয় সহ-সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ।কোটালীপাড়া পৌর কিচেন মার্কেট থেকে পথযাত্রা শুরু করে ঘাগর কাঁচা বাজার হয়ে কোটালীপাড়া প্রধান প্রধান সড়ক প্রদর্শনী করে আওয়ামী লীগ পার্টি অফিসের সামনে এসে দোয়া ও মোনাজাত করেন।এ সময় উপস্থিত ছিলেন মাওঃ ইয়াহিয়া মাহমুদ সহ সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ গোপালগঞ্জ জেলা।মোঃ দ্বীন ইসলাম সাধারণ সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ কোটালীপাড়া উপজেলা শাখা।
জেলার খবর