ঢাকা, বুধবার, ২৭ মাঘ, ১৪৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৬
ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদল নেতার মতবিনিময়
বিশেষ প্রতিবেদন || Special Report
১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
ছাতক উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদল নেতার মতবিনিময়
ফজল উদ্দিন | ছাতক প্রতিনিধি |
সুনামগঞ্জের ছাতকে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় করেছেন যুক্তরাজ্য প্রবাসী, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের কার্য নির্বাহী সদস্য এজে লিমন। গত সোমবার দুপুরে উপজেলার গোবিন্দগঞ্জস্থ ডায়না পার্টি সেন্টারে এ মতবিনিময় করেন। ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক, কাজী রেজাউল করিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ছাতক উপজেলার গোবিন্দনগর গ্রামের কৃতি সন্তান, যুক্তরাজ্য প্রবাসী, কেন্দ্রিয় স্বেচ্ছাসেবকদলের কার্য নির্বাহী সদস্য এজে লিমন বলেন,ওয়ান ইলিভেনে রাজনীতির কারণে দেশ ছেড়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছিলাম। রাজনৈতিক বিভিন্ন কারণে দেশে আসা সম্ভব হয়নি।
চব্বিশের গণআন্দোলন পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে দেশে আসি। তিনি বলেন, কোন মানুষ যদি সংগঠন করতে গিয়ে অপরাধ না করে, তাহলে সে ও তার পরিবার যাতে নিরাপদে বসবাস করতে পারে সেটি নিশ্চিত করতে হবে। অন্যথায় ভবিষ্যতে কেউ রাজনীতি করতে আগ্রহী হবে না। তিনি আরও বলেন, মানুষের সমান অধিকার নিশ্চিত করতে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। তাই ১২ ফেব্রুয়ারি ছাতক-দোয়ারাবাজার আসনে বিএনপি মনোনীত ধানের শীষের সংসদ সদস্য পদপ্রার্থী, সাবেক এমপি কলিম উদ্দিন আহমেদ মিলনকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।বক্তব্য রাখেন,ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব খালেদ মিয়া, ছাতক উপজেলা মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মুশাহিদ আলী, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য সাকির আমীন, প্রভাষক মোশাররফ হোসেন, ফজল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা জফির আহমেদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য এজে মনন, উপজেলা স্বেচ্ছাসেবকদল নেতা জহুর আলী, উপজেলা ছাত্রদল নেতা আবদুর রাজ্জাক ছায়মন, সাংবাদিক এআর ছায়েম, অজিৎ কুমার দাশ, তাজিদুল ইসলাম, আবু বক্কর চৌধুরী, লোকমান আহমদ প্রমুখ।
জেলার খবর