ঢাকা, বুধবার, ২৭ মাঘ, ১৪৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

রাণীশংকৈলে উন্নয়ন ও সম্মানের রাজনীতির কথা তুলে ধরে ভোট প্রার্থনা জাহিদুর রহমানের

বিশেষ প্রতিবেদন || Special Report

১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

রাণীশংকৈলে উন্নয়ন ও সম্মানের রাজনীতির কথা তুলে ধরে ভোট প্রার্থনা জাহিদুর রহমানের

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি | হাসিনুজ্জামান মিন্টু |

ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান বলেছেন, স্বল্প সময় দায়িত্বে থাকলেও তিনি রাণীশংকৈল উপজেলায় ধর্মীয় প্রতিষ্ঠান, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছেন। সরকারি বরাদ্দ যতটুকু পাওয়া গেছে, তার মধ্যেই জনগণের কল্যাণে কাজ করা হয়েছে বলে তিনি দাবি করেন।

নির্বাচনী এক সভায় তিনি বলেন, সাধারণ মানুষ যখনই তাঁর কাছে গেছেন, তিনি সবাইকে সমান সম্মান ও গুরুত্ব দিয়েছেন। কারও সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি। আসন্ন নির্বাচনকে নিজের রাজনৈতিক জীবনের শেষ নির্বাচন উল্লেখ করে তিনি ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।মুক্তিযুদ্ধের চেতনার প্রসঙ্গ টেনে জাহিদুর রহমান বলেন, ১৯৭১ সালের ইতিহাস যারা অস্বীকার করে এবং শহীদদের আত্মত্যাগকে অস্বীকার করে, তাদের কথায় বিভ্রান্ত হলে দেশ আবার সংকটের মুখে পড়তে পারে। তিনি ভোটারদের এসব বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।এ সময় সভায় উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ দলীয় সমর্থকরা। সভাস্থলে নির্বাচনী পরিবেশ ছিল সরব ও প্রাণবন্ত।

জেলার খবর

play storeapp store