ঢাকা, বুধবার, ২৭ মাঘ, ১৪৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৬

সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থন

বিশেষ প্রতিবেদন || Special Report

১০ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলনের পূর্ণ সমর্থন

ছাতক প্রতিনিধি |

সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনে খেলাফত মজলিস মনোনীত দেয়াল ঘড়ি প্রতীক–এর সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদিরকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে পূর্ণ সমর্থন ঘোষণা করা হয়েছে।গত ৯ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার সন্ধ্যা ৭টায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক–দোয়ারাবাজার শাখার উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভাটি দোয়ারাবাজার উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে খেলাফত মজলিস ছাতক–দোয়ারাবাজারের নেতৃবৃন্দ এবং সংসদ সদস্য পদপ্রার্থী হাফিজ মাওলানা আব্দুল কাদিরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মতবিনিময় সভায় ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে হাফিজ মাওলানা মোহাম্মদ আব্দুল কাদিরের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেন এবং আসন্ন নির্বাচনে দেয়াল ঘড়ি প্রতীককে বিজয়ী করতে সর্বোচ্চ ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।সভায় বক্তারা বলেন, ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস একযোগে কাজ করবে। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে, জনগণের সক্রিয় অংশগ্রহণ ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এই আসনে দেয়াল ঘড়ি প্রতীকের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাতক উপজেলা সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মনির হোসাইন, সহ-সভাপতি হাফিজ মাওলানা আক্তার হোসাইন, খেলাফত মজলিস দোয়ারাবাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদসহ ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ।সভা শেষে নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং জনগণের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

জেলার খবর

play storeapp store