ঢাকা, বুধবার, ২৭ মাঘ, ১৪৩২, ১১ ফেব্রুয়ারি ২০২৬
সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র সংস্কারের পথ খুলবে: মির্জা ফখরুল
বিশেষ প্রতিবেদন || Special Report
১০ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সুষ্ঠু নির্বাচন হলে রাষ্ট্র সংস্কারের পথ খুলবে: মির্জা ফখরুল
ঠাকুরগাঁও প্রতিনিধি | হাসিনুজ্জামান মিন্টু |
নির্বাচনের পরিবেশ যদি নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হয়, তবে জনগণের ভোটের মাধ্যমে রাষ্ট্রকে নতুনভাবে গড়ার সুযোগ সৃষ্টি হবে—এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ঠাকুরগাঁও শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ তাদের প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত। একটি গ্রহণযোগ্য নির্বাচনই পারে সেই অধিকার ফিরিয়ে দিতে এবং গণতান্ত্রিক সংস্কারের সূচনা করতে।
মির্জা ফখরুল বলেন, “দেশের বর্তমান সংকট উত্তরণে একমাত্র পথ হলো অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। যদি জনগণ নির্ভয়ে ভোট দিতে পারে, তাহলে একটি দায়বদ্ধ সরকার গঠিত হবে, যারা রাষ্ট্র সংস্কারে বাস্তব পদক্ষেপ নিতে পারবে।তিনি আরও বলেন, নির্বাচনকে ঘিরে জনগণের মধ্যে আগ্রহ ও প্রত্যাশা বাড়ছে, যা ইতিবাচক লক্ষণ। তবে এই প্রত্যাশা পূরণে নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।এ সময় তিনি দলের নেতা-কর্মীদের শান্তিপূর্ণভাবে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানান এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করার নির্দেশ দেন।
জেলার খবর