ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৬
শ্রীনগরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ
বিশেষ প্রতিবেদন || Special Report
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শ্রীনগরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ
আব্দুল মান্নান সিদ্দিকী |
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর আয়োজিত।প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে প্রাণী সম্পদ ও ডেইরি মিল্ক ফিডিং কর্মসূচির আওতায় স্কুল শিক্ষক,ম্যানেজমেন্ট কমিটি ও অভিভাবকদের নিয়ে,দুগ্ধ ও দুগ্ধ জাত পণ্যের পুষ্টি ও পরিবেশসচেতনতা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার ১০ফেব্রুয়ারী সকাল ১০টা হতে ২টা পর্যন্ত সরকারি শিশু পরিবার( বালক) ভাগ্যকূলে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: কামরুল হাসানের সভাপতিত্বে,প্রশিক্ষণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা:মো:জসিম উদ্দিন,এবং উপজেলা শিক্ষা অফিসার জায়েদা আক্তারসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
জেলার খবর