ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৬
মৌলভীবাজারের ৪টি আসনে ৫৫৪ কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বক্সসহ ভোটের সরঞ্জাম
বিশেষ প্রতিবেদন || Special Report
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
মৌলভীবাজারের ৪টি আসনে ৫৫৪ কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বক্সসহ ভোটের সরঞ্জাম
মনজু বিজয় চৌধুরী | জেলা প্রতিনিধি |
মৌলভীবাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে জেলার ৪টি সংসদীয় আসনের ৫৫৪টি ভোটকেন্দ্রে ব্যালট পেপার, ব্যালট বক্সসহ ভোটগ্রহণের প্রয়োজনীয় সব সরঞ্জাম বিতরণ সম্পন্ন হয়েছে।বুধবার(১১ ফেব্রুয়ারি) দুপুরে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে পুলিশ প্রহরায় এসব উপকরণ জেলার সব উপজেলা কেন্দ্রে পাঠানো হয়।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, সহকারি নির্বাচন কাকর্মকর্তারা উপস্থিত থেকে ব্যালট পেপার, সীল, অমোচনীয় কালি, আচরণবিধি সম্পর্কিত ব্যানার'সহ বিভিন্ন উপকরণ নিজ নিজ ভোট কেন্দ্রে নিয়ে যান। জেলায় মোট ৫৫৪ টি ভোটকেন্দ্রের মধ্যে ভোট কক্ষ ৩১০৫টি। এর মধ্যে ৮০টি অধিক গুরুত্বপূর্ণ, ১৪৩টি গুরুত্বপূর্ণ ও ৩৩১ টি ভোটকেন্দ্র সাধারণ বলে চিহ্নিত করা হয়েছে।রাত পোহালেই দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। ইতিমধ্যে সংসদ নির্বাচনে শান্তিপূর্ণ ভোট গ্রহণ ও গণভোট আয়োজন নিশ্চিতে প্রশাসন ও ইসির তরফে সবধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এছাড়াও জেলার রাজনগর, কুলাউড়া, বড়লেখা, জুড়ী, কমলগঞ্জ ও শ্রীমঙ্গল উপজেলায় ভোট কেন্দ্র গুলোতে ব্যালট পেপার ও ব্যালট বক্স সহ ভোট গ্রহণের সব সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে বলে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় নিশ্চিত করেছে।সেনা-পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে ব্যালট পেপার, সিল, স্ট্যাম্প প্যাড, ফলাফল শিট ও ভোটার তালিকাসহ প্রয়োজনীয় সব উপকরণ বুঝিয়ে দেওয়া হয়।জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, কেন্দ্র গুলোতে ব্যালট পেপার, ব্যালট বক্স সহ প্রয়োজনীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। এছাড়াও সুষ্ঠু নির্বাচন সম্পন্নে ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
জেলার খবর