ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৬
খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর প্রেসব্রিফিং
বিশেষ প্রতিবেদন || Special Report
১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
খাগড়াছড়িতে জামায়াত প্রার্থীর প্রেসব্রিফিং
( জীতেন বড়ুয়া) | খাগড়াছড়ি |
বিএনপি ১১ দলীয় জোটের নেতাকর্মী ও নারী কর্মীদের হুমকী ধমকী : এজেন্ট,কর্মী সর্মথকরা নিরাপত্তাহীনতায় ভুগছে: মব সৃষ্টির অভিযোগ।খাগড়াছড়ি ২৯৮ নং আসনে ১১ দলীয়জোট মনোনীত জামায়াত প্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী অভিযাগ করেন,বিএনপি ১১ দলীয় জোটের নেতাকর্মী ও নারী কর্মীদের হুমকী ধমকী দিচ্ছে। পুরো জেলায় এজেন্ট,কর্মী সর্মথকরা নিরাপত্তাহীনতায় ভুগছে।
শালবন এলাকায় ছিড়ে ফেলা ব্যানার ও নির্বাচনী ক্যাম্প করতে গেলে মব সৃষ্টি করে হামলা চালিয়ে আহত করে। টাকা বিলির অভিযোগ তুলে টাকা গুজে দেয়ার চেষ্টা করে এবং পেট্টোলের বোতল রেখে মিথ্যা নাটক সাজিয়ে হয়রানী করে। তিনি এ ঘটনার প্রতিবাদ জানান এবং রির্টানিং অফিসারের কাছে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানান।খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ মো: কায়কিসুল জানান,খবর পেয়ে পুলিশের মোবাইলটীম গিয়ে ৩ জনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। রাতেই নির্বাহী ম্যাজিষ্ট্রট উভয় পক্ষের শুনানী নিয়ে বিষয়টি নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রনে যুগ্মজেলা জজের নেতৃত্বে গঠিত ইল্টোরাল ট্রাইব্যুনালে পাঠানোর পরামর্শ দেন। সকাল ১০টায় ৩জনকে ট্রাইব্যুনালে পাঠোনো হয়েছে।তবে এ রিপোট লেখা পযর্ন্ত কোন সিদ্ধান্ত হয়নি।
জেলার খবর