ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

রাজনগরে বিএনপি জামায়াত সংঘর্ষ,আহত ৩

বিশেষ প্রতিবেদন || Special Report

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

রাজনগরে বিএনপি জামায়াত সংঘর্ষ,আহত ৩

মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে সোমবার দিবাগত রাত ১০টার দিকে। এসময় জামায়াতের সমর্থকদের একটি পিক আপ ভাঙচুর করা হয়েছে। আহত একজনকে ২৫০ শয্যার হসপিটালে ভর্তি করা হয়েছে। একই সময়ে বিএনপির একজন কর্মী আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে রাজনগর থানার পুলিশ সেনাবাহিনী ও বিজিবিসহ পুলিশ সদস্যরা রাজনগর বাজারে অবস্থান নেয়। পরে রাজনগরের দক্ষিণ দিকে জামায়াতের কর্মী সমর্থকরা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপি সমর্থকরা অবস্থান করেন প্রায় দুই ঘন্টা। এ রিপোর্ট লেখা পর্যন্ত রাজনগর থানায় কেউ অভিযোগ দেয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাজনগর বাজারে বিএনপি যুবদলের কর্মী সমর্থকরা শোডাউন করে। রাত সাড়ে ৯ টার পরে জামায়াতের কর্মী সমর্থকরা মোটরসাইকেল ও কয়েকটি পিকআপ গাড়ির শোডাউন নিয়ে আসেন। জামায়াত সমর্থকরা দাবী করেন এময় বিএনপি সমর্থকরা রাজনগর বাজারের 'জামতলায়' পথরোধ করে জামায়াতের গাড়ির সামনে দাঁড়ান।অপরদিকে জামায়াতের গাড়ি থেকে তাদের ওপর ইট মারার দাবী করেন বিএনপির সমর্থকরা। এসময় জামায়াতের কর্মীদের ওপর বিএনপি সমর্থকরা হামলা চালালে জামায়াতের ৩ জন আহত হন। আহতরা হলেন - দত্তগ্রামের সাইফ আহমদ (১৭) ও শাওন (১৮) এবং সালন গ্রামের মিনহাজ। এ সময় শাওন আহমেদের একটি পিকআপ গাড়ি ভাংচুর করা হয়। অপরদিকে বিএনপির ইমরান (৩০) নামে একজন আহত হয়েছেন।এদিকে এ ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হলে রাজনগর বাজারের দক্ষিণ দিকে জামায়েত ইসলামের কর্মী সমর্থকরা ও রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বিএনপির কর্মী সমর্থকরা লাঠিসোটা নিয়ে অবস্থান নেয়। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির টিম রাজনগর বাজারে অবস্থান নেয়। পরে সহকারি রির্টানিং কর্মকর্তা ও রাজনগর উপজেলা নির্বাহী অফিসার বিপুল সিকদার ঘটনাস্থলে আসেন। এ ঘটনায় রাজনগর থানায় এখনো কেউ অভিযোগ দেয়নি।রাজনগর থানার ওসি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, খবর পেয়েই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জেলার খবর

play storeapp store