ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মাঘ, ১৪৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৬

শ্রীমঙ্গলে মোটরসাইকেল দুর্ঘটনায় ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু

বিশেষ প্রতিবেদন || Special Report

১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

FacebookLinkedIn
WhatsAppMessenger
News image

শ্রীমঙ্গলে মোটরসাইকেল দুর্ঘটনায় ফার্নিচার ব্যবসায়ীর মৃত্যু

মনজু বিজয় চৌধুরী | মৌলভীবাজার |

শ্রীমঙ্গলে মোটরসাইকেল দুর্ঘটনায় আজিজুল হক মনা (৪৫) নামে এক ফার্নিচার ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি শ্রীমঙ্গল শহরের সিন্দুরখান রোড এলাকার বাসিন্দা ও একজন কাঠ ব্যবসায়ী ছিলেন।মঙ্গলবার ১০ ফেব্রুয়ারী রাত সাড়ে ৮টার দিকে শ্রীমঙ্গল উপজেলার কাকিয়াবাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।এদিকে নিহত আজিজুল হক মনার মৃত্যুর বিষয়টি মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসারও নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজিজুল হক মনা মোটর সাইকেল যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যান। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।ঘটনার বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন,খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়েই দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তার আকস্মিক মৃত্যুতে শ্রীমঙ্গলের ব্যবসায়ী মহল ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেলার খবর

play storeapp store